ব্রিটেন-ফ্রান্সকে পিছনে ফেলবে ভারত, মন্দায় থাকা দেশই টেক্কা দেবে মার্কিন-চিন অর্থনীতিকে!

সেন্টার ফর ইকোনোমিক্স এণ্ড বিজনেস রিসার্চ তাদের বার্ষিক রিপোর্ট পেশ করে এদিনই। সেই রিপোর্টেই প্রকাশ পেল ভারতের জন্যে এক সুখবর। এদিন রিপোর্টে জানানো হয়, ২০৩০ সালের শুরু পর্যন্ত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির স্থান ধরে রাখবে জাপান। তবে ওই বছরের শেষের দিকে দেশটিকে পিছনে ফেলে সেই স্থান দখল করবে ভারত।

গ্রেট ব্রিটেন এবং ফ্রান্সকে পিছনে ফেলবে ভারত

গ্রেট ব্রিটেন এবং ফ্রান্সকে পিছনে ফেলবে ভারত

এদিকে গ্রেট ব্রিটেন এবং ফ্রান্স পর্যায়ক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকবে। অপরদিকে ভারত-জাপান ক্রমেই আরও শক্তিশালী অর্থনীতি হয়ে উঠবে। এই আবহেই এশিয়া মহাদেশ ও বিশ্বে মার্কিন একাধিপত্যকে ক্রমেই চ্যালেঞ্জ জানাচ্ছে চিন৷ এদিকে হোচট খেতে চলেছে আমেরিকা।

চিনকে ঠেকাতে ভারতের ভূমিকা

চিনকে ঠেকাতে ভারতের ভূমিকা

চিনকে ঠেকাতে ভারত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। চিন থেকে পণ্য আমদানি আমাদের দেশ থেকে রপ্তানির প্রায় তিন গুণ। এই অবস্থাতে আমাদের উচিত এই আমদানির কোনও বিকল্প খুঁজে বের করা এবং এ দেশে এই সব পণ্য কম খরচে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা।

ড্রাগনের আগ্রাসী মনোভাব

ড্রাগনের আগ্রাসী মনোভাব

ইতিমধ্যেই চিনের দাদাগিরি আটকাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া তাদের নিজেদের দেশের আইনে পরিবর্তন এনেছে। ড্রাগনের আগ্রাসী মনোভাব রুখতে ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার সম্মিলিত কোয়াড-কে আরও কঠোর পদক্ষেপ করতে হবে। কিন্তু তার আগে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন যতটা দ্রুত সম্ভব পাকিস্তান এবং চিন ছাড়া অন্য প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্ক উন্নতি করা।

শীর্ষে থাকবে চিন

শীর্ষে থাকবে চিন

এদিনকার রিপোর্টে বলা হয়, আগামী কয়েক বছরেই আমেরিকাকে ছাপিয়ে বিশ্বের শীর্ষ স্থানীয় অর্থনীতি হিসাবে স্থান করে নিতে চলেছে চিন। করোনা অতিমারীর জেরে মার্কিন অর্থনীতি যে ধাক্কা খেয়েছে, তার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানানো হয়েছে পূর্বাভাস মূলক এই রিপোর্টে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+