কুলভূষণ যাদব নিয়ে এবার পাকিস্তানকে পাল্টা ভারতের, জানুন বিদেশমন্ত্রকের বক্তব্য
পাকিস্তানের প্রকাশ করা কুলভূষণ যাদবের প্রাণভিক্ষা ও দোষ কবুলের ভিডিওটিকে অসত্য বলে উড়িয়ে দিল ভারত। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে পাকিস্তান, অভিযোগ বিদেশমন্ত্রকের।
পাকিস্তানের প্রকাশ করা কুলভূষণ যাদবের প্রাণভিক্ষা ও দোষ কবুলের ভিডিওটিকে অসত্য বলে উড়িয়ে দিল ভারত। সেইসঙ্গে ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হল, তথ্য বিকৃত করে কখনও আসল সত্যকে চাপা দেওয়া যাবে না।
কুলভূষণ যাদব নিজের দোষ কবুল করে প্রাণ ভিক্ষার আবেদন করেছেন বলে বৃহস্পতিবারই দাবি করে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস। শুক্রবার পাকিস্তানের এই দাবির বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।

বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের মিথ্যে প্রচার করে আন্তর্জাতিক আদালতে কুলভূষণ মামলার শুনানিকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে আরও জানিয়েছেন, এই ধরনের ভুয়ো দাবি ও ভিডিও প্রকাশ করে পাকিস্তান আরও একবার প্রমাণ করল কুলভূষণের বিরুদ্ধে ভুয়ো অভিযোগের তদন্তের কোনও সারবত্তা নেই পাকিস্তানে। সেইসঙ্গে পাকিস্তান আন্তর্জাতিক আইনও লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন গোপাল বাগলে।
কুলভূষণ যাদব যে পাকিস্তানের মিলিটারি ট্রাইব্যুনালে আপিল করেছেন, তারও সুস্পষ্ট কোনও তথ্য পাকিস্তান আন্তর্জাতিক আদালতে পেশ করতে পারেনি। সেকারণেই কুলভূষণ যে আদৌ প্রাণভিক্ষার আবেদন জানিয়েছেন, পাকিস্তানের সেই দাবি নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।
চলতি সপ্তাহের গোড়াতেই বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে জানিয়েছিলেন, ভারত সরকার কুলভূষণ যাদবের কূটনৈতিক স্তরে দেখা করতে চাইছে তাঁর পরিবারও যাতে কুলভূষণের সঙ্গে দেখা করতে পারে তার জন্য বারবার পাকিস্তান সরকারের কাছে অনুরোধ জানানো হচ্ছে বলে জানিয়েছেন গোপাল বাগলে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications