ভারতে করোনা ভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যায় ভয়াবহ রেকর্ড! ২৪ হাজারের মাইলস্টোনে দেশ
ভারতে করোনা ভাইরাসের সংক্রমণের হার ফের একবার অবাক করল। এদিন সকালে স্বাস্থ্য়মন্ত্রকের তরফে জারি করা স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টার নিরিখে ২৪, ৮৫০ জন দেশ মোট নতুন করে আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। লকডাউনের ষষ্ঠ দফায় এমন ভয়াবহ তথ্য গোটা দেশকে আতঙ্কে রাখতে শুরু করেছে।

এই নিয়ে টানা কয়েকদিন ধরে দেশ দেখল দৈনিক ২০ হাজারের বেশি সংখ্যক হারে করোনা আক্রান্তের হার । গোটা পরিস্থিতি ক্রমেই বিপজ্জনক পর্যায়ে চলে যাচ্ছে করোনার সংক্রমণ। এমন অবস্থায় দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬,৭৩ ,১৬৫ জন।যারমধ্যে ২,৪৪৮১৪ জন আক্রান্ত। পরিসংখ্যান বলছে, ৪০৯০৮৩ জন আক্রান্ত সুস্থ হয়ে গিয়েছেন।
এদিকে, দেশে মৃতের সংখ্যা খানিকটা দুশ্চিন্তা বাড়িয়েছে। দেশে মৃতের সংক্যা ১৯, ২৬৮ জন। শনিবারের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রেই শুধু মৃত্যু হয়েছে ১৯৮ জনের। ৬৪ জন তামিলনাড়ুতে মারা গিয়েছেন, দিল্লিতে ৫৯ জন, কর্ণাটকে ২১ জনের মৃত্যু হয়েছে করোনার জেরে। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশে ৮ জনের মৃত্যু হয়েছে । সবমিলিয়ে করোনার জেরে গোটা দেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ দিকে যাচ্ছে।












Click it and Unblock the Notifications