ভারতের সবথেকে ধনী মুখ্যমন্ত্রী কে জানেন? মাত্র একজন মুখ্যমন্ত্রী কোটিপতি নন, একনজরে রিপোর্ট
ভারতের ৩০ জন মুখ্যমন্ত্রীকে এক তালিকাভুক্ত করা হয়েছে। তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির নিরিখে কে সবথেকে ধনী আর সবথেকে গরিব মুখ্যমন্ত্রী কে, এই তালিকায় চোখ রাখলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে আপনারও। সবথেকে ধনী মুখ্যমন্ত্রী জানেন কে? আর এই তলিকায় একজনই রয়েছেন নন-কোটিপতি।
তাঁরা কে জানতে, সবুর সইছে না তো! একবার রিপোর্টে চোখ রাখুন, তাহলেই সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যে ৩০ জন মুখ্যমন্ত্রীকে নিয়ে তালিকা তৈরি করা হয়েছে, তাদের মধ্যে ২৯ জন কোটিপতি। আর তাদের গড় সম্পদ হল ৩৩.৯৬ কোটি টাকা।

এই রিপোর্ট তৈরি করা হয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস বা এডিআর-এর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে। সম্র্কতি এডিআর রিপোর্টে দেখা গিয়েছে ভারতের ৩০ জন বর্তমান মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জনই কোটিপতি। অর্থাৎ কমপক্ষে ১ কোটি টাকার সম্পদ রয়েছে তাঁদের।
ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৩০ বর্তমান মুখ্যমন্ত্রীদের ভোটের হলফনামা পরীক্ষা করার পরে এই তালিকা তৈরি হয়েছে। এই তালিকায় সবার উপরে রয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির নাম। তিনিই সবথেকে ধনী মুখ্যমন্ত্রী দেশের। তাঁর মোট সম্পত্তি প্রায় ৫১০ কোটি টাকার।

সম্পদ অনুযায়ী দেশের শীর্ষ তিন মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডি, অরুণাচলপ্রদেশের পেমা খান্ডু। তাঁর সম্পদের পরিমাণ ১৬৩ কোটি টাকা। তারপর রয়েছেন ওড়িশার নবীন পট্টনায়ক। তাঁর সম্পদ রয়েছে ৬৩ কোটি টাকার। একেবারে নীচের তালিকায় রয়েছেন বাংলা, কেরল ও হরিয়ানার মুখ্যমন্ত্রীদের নাম।
এডিআর রিপোর্ট অনুযায়ী দেশের সবথেকে গরিব মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সম্পদের পরিমাণ মাত্র ১৫ লক্ষ টাকা। অর্থাৎ এক মাত্র কোটিপতি নন তিনি। বাকি সবাই কোটিপতি। দেশের সর্বনিম্ন সম্পদযুক্ত মুখ্যমন্ত্রীদের তালিকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাড়া রয়েছে কেরালার পিনারাই বিজয়ন ও হরিয়ানার মনোহর লাল খাট্টার।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ের সম্পদ রয়েছে মাত্র ১ কোটি টাকার সামান্য বেশি। আর হরিয়ানার মনোহর লাল খাট্টারের সম্পদও রয়েছে ১ কোটি টাকার। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের সম্পদের পরিমাণ ৩ কোটি টাকারও বেশি।
এডিআর রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীক মধ্যে ২৯ জন পুরুষ। শুধুমাত্র একজন মহিলা। আর তিনি হলেন বাংলার মুখ্যমন্ত্রী। শিক্ষার পরিপ্রেক্ষিতে ৩০ শতাংশ স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ৩০ জনের মধ্যে মাত্র একজন ডিপ্লোমা করেছেন। এখানে উল্লেখ্য, শুধুমাত্র জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলে বর্তমানে কোনো মুখ্যমন্ত্রী নেই।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications