ভ্যাকসিন কূটনীতির জেরে ভারত-রাশিয়া সম্পর্কে চিড়? হাতছাড়া হতে পারে ১০০ মিলিয়ন ডোজ

গত মাসেই রাশিয়ার প্রত্যক্ষ বিনিয়োগ তহবিল ভারতের ডঃ রেড্ডির ল্যাবরেটরিজগুলিকে তাদের করোনা ভ্যাকসিনের ১০০ মিলিয়ন ডোজ সরবরাহ করার চুক্তি নিশ্চিত করল। আরডিআইএফ এর একটি প্রেস বিজ্ঞপ্তিতে স্পুটনিক ভি সংক্রান্ত এই বিবৃতিটি তুলে ধরা হয়েছিল। তবে সেই চুক্তিতে জোর ধাক্কা লাগতে পারে। কারণ আমাদের দেশের ড্রাগ কন্ট্রোল ভারতে এই ভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি দিল না।

ভ্যাকসিনের ১০০ মিলিয়ন ডোজ সরবরাহ করার চুক্তি হয়

ভ্যাকসিনের ১০০ মিলিয়ন ডোজ সরবরাহ করার চুক্তি হয়

এর আগে রাশিয়া বলেছিল, 'রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিল, আরডিআইএফ এবং ডঃ রেড্ডির ল্যাবরেটরিজ লিমিটেড ভারতে ক্লিনিকাল ট্রায়াল ও স্পুটনিক ভি ভ্যাকসিন বিতরণে সহযোগিতা করতে সম্মত হয়েছে। ভারতে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পরে, আরডিআইএফ ডঃ রেড্ডিকে এই ভ্যাকসিনের ১০০ মিলিয়ন ডোজ সরবরাহ করবে।' বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ২০২০-র শেষের দিকেই তারা এই ভ্যাকসিনের ডেলিভারি দেওয়া শুরু করবে।

কী বলছে ডঃ রেড্ডি সংস্থা?

কী বলছে ডঃ রেড্ডি সংস্থা?

ডঃ রেড্ডির কো-চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর জিভি প্রসাদ বলেছেন, বিশ্বজুড়ে স্পুটনুকের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার ফলাফল প্রতিশ্রুতি দেখিয়েছে। এবার দেশের রেগুলেটরি প্রয়োজনীয়তা মেটাতে সংস্থাটি ভারতে তৃতীয় পর্যায়ের ট্রায়াল পরিচালনা করার অনুমোদন চেয়েছিলাম আমরা। তবে এর আগে কোনও ভারতীয়র উপর এই ভ্যাকসিন প্রয়োগ হওয়াতে নিরাপত্তার একটি প্রশ্ন থাকছে।

এখনই মুখ খুলছেন না কেউ

এখনই মুখ খুলছেন না কেউ

এর আগে জিভি প্রসাদ একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছিলেন , 'ভারতে ভ্যাকসিনটি আনতে আমরা রাশিয়ার সঙ্গে অংশীদার হয়ে খুশি। স্পুটনিক ভি ভ্যাকসিন ভারতে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে একটি বিশ্বাসযোগ্য বিকল্প হতে পারে।' কিন্তু বর্তমান পরিস্থিতিতে ট্রায়ালের অনুমোদন না মেলায় রাশিয়া থেকে সেই ভ্যাকসিন দেশে আনা যাবে কি না, তা নিয়ে এখনই মুখ খুলছেন না কেউ।

রাশিয়ার আশায় জল ঢেলেছে দিল্লি

রাশিয়ার আশায় জল ঢেলেছে দিল্লি

এর আগে ভারতীয় সংস্থার সঙ্গে চুক্তি করে তাঁরা সন্তুষ্ট বলে জানিয়েছিলেন আরডিআইএফ এর সিইও কিরিল দিমিত্রিভ। তিনি বলেছিলেন , 'আমরা বিশ্বাস করি যে আমাদের মানব অ্যাডেনোভাইরাস ডুয়েল ভেক্টর প্ল্যাটফর্মটি কোভিড ১৯-এর বিরুদ্ধে যুদ্ধে ভারতের কাছে একটি নিরাপদ এবং বৈজ্ঞানিকভাবে বৈধতাপ্রাপ্ত বিকল্প হবে।' তবে রাশিয়ার এই আশায় জল ঢেলেছে দিল্লি।

অনুমোদন না মেলায় চুপ রাশিয়াও

অনুমোদন না মেলায় চুপ রাশিয়াও

তবে ভারতীয় ড্রাগ কন্ট্রোলের অনুমোদন না দেওয়ার বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি আরডিআইএফ এর সিইও কিরিল দিমিত্রিভ। উল্লেখ্য, এর আগে সেপ্টেম্বরেই রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক ঘোষণা করেছিল যে কোভিড-১৯-এর বিরুদ্ধে স্পুটনিক ভি ভ্যাকসিনের প্রথম ব্যাচটি সাধারণ নাগরিকদের জন্য বাজারে ছাড়া হয়েছে।

{quiz_390}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+