ডেল্টা প্লাসের উদ্বেগের মধ্যেই করোনায় দেশে নিম্নমুখী অ্যাক্টিভ কেস, সুস্থতার হার ৯৬.৭৫ শতাংশ
ডেল্টা প্লাস করোনা ভ্যারিয়েন্টের উদ্বেগের মধ্যেই রীতিমতো আতঙ্কে দেশ। দেশের ১২ টি রাজ্যে ইতিমধ্যেই এই করোনা ভ্যারিয়েন্ট ছড়িয়ে গিয়েছে। এদিকে, তারই মধ্যে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনার দাপট ভয়াবহ আকারে বেড়েছে। শেষ ২৪ ঘণ্টায় করোনার জেরে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০ জন।

উল্লেখ্য, দেখা যাচ্ছে করোনার জেরে দ্বিতীয় স্রোত কাটলেও, তৃতীয় স্রোতের আগে রীতিমতো আশঙ্কা রয়েছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট নিয়ে। এদিকে, দিল্লি , মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ কর্ণাটকে করোনা আক্রান্তের সংখ্যা নেমে গেলেও, ডেল্টা প্লাসের উদ্বেগ অব্যাহত। এদিকে, দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় এদিন ৫০ হাজারে রয়েছে দেশ। অন্যদিকে, সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যায় ৩ কোটি ছাড়িয়ে আরও বড় অঙ্কের দিকে এগোচ্ছে ১৩০ কোটির দেশ। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১২৫৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে দেশে সুস্থতার হার ৯৬.৭৫ জন। অ্যাক্টিভ কেস কমে দাঁড়িয়েছে ৫,৮৬,৪০৩ জনে। দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ২,৯২,৫১০২৯ জন।
প্রসঙ্গত, করোনার জেরে ৪ লাখের গণ্ডির দোরগোড়ায় এসে দাঁড়াল করোনার মোট মৃতের সংখ্যা। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার, ৭৫১ জন। এদিকে, গতকাল করোনার জেরে আক্রান্তের সংখ্যা ৪৮, ৬৯৮ ছিল। এই পরিস্থিতিতে এদিনের অ্যাক্টিভ কেসের পরিসংখ্যান খানিকটা স্বস্তি দিচ্ছে। তবে , যেভাবে করোনার দৈনিক আক্রান্ত ফের ৫০ হাজারের ঘরে পৌঁছে গিয়েছে, তাতে আশঙ্কা বেশ গুরুতর। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে করোনার নয়া স্ট্রেইন ডেল্টা প্লাসের সঙ্গে লড়াইয়ের জন্য ভ্যাকসিনেশনের সঙ্গে মাস্ক ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications