৮১ দিন পর দেশে করোনার দৈনিক আক্রান্ত ৬০ হাজারের নিচে, একনজরে পরিসংখ্যান
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ কার্যত তছনছ করেছে গোটা দেশকে। এমন পরিস্থিতিতে এইমস জানিয়েছে যে আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে দেশে আছড়ে পড়তে পারে, করোনার তৃতীয় ঢেউ। এদিকে, এই পরিস্থিতিতে যখন দৈনিক সংক্রমণ ৪ লাখের ঘর থেকে নেমে ৬০ হাজারের নিচে , তখন কার্যত কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে অনেকেই বিধি লঙ্ঘন করছেন। এই পরিস্থিতিতে ৮১ দিন পর দেশে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের নিচে নামল। এমনই জানিয়েছে গত ২৪ ঘণ্টায় দেশের করোনা রিপোর্ট।

শেষ ২৪ ঘণ্টায় করোনা পরিস্থিতি
করোনার জের দেশে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৫৮,৪১৯ টাকা। ৮১ দিনে যা করোনা গ্রাফের দৈনিক আক্রান্তের সংখ্যায় সবচেয়ে কম। এই প্রথম দেশে দ্বিতীয় করোনা স্রোতের পর গত ৮১ দিনে দৈনিক আক্রান্ত নামল ৬০ হাজারের নিচে। শেষ ২৪ ঘণ্টায় করোনাজয়ী দেশে ৮৭,৬১৯ জন। একদিনে মৃত্যু হয়েছে ১৫৭৬ জনের।

সর্বমোট করোনা আক্রান্ত
দেশে সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ২,৯৮,৮১,৯৬৫ জন। করোনা কাটিয়ে মোট সুস্থ হয়েছেন ২,৮৭,৬৬,০০৯ জন। করোনার জেরে মৃত্যু হয়েছে ৩,৮৬,৭১৩ জনের, অ্যাক্টিভ কেস রয়েছে ৭,২৯,২৪৩ জনের দেহে।

করোনার তৃতীয় স্রোত ও ভ্যাকসিনেশন
করোনার তৃতীয় স্রোত আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে দেশে আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে দেশে ভ্যাকসিনেশনের গতি বেড়েছে আগের থেকে। ২১ জুন থেকেই শুরু হচ্ছে দেশে নতুন নীতিতে ভ্যাকসিন দান। গত ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এই উদ্যোগের জেরে দেশে ২৭,৬৬,৯৩,৫৭২ জনের দেহে ভ্যাকসিনেশন হয়েছে।

সুস্থতার হার
স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে যে দেশে সুস্থতার হার ৯৬.২৭ শতাংশ হয়েছে। সপ্তাহের বিচারে পজিটিভিটি রেট ৫ শতাংশের নিচে নেমেছে। দৈনিক পজিটিভিটি রেট ৩.২২ শতাংশ রয়েছে।












Click it and Unblock the Notifications