করোনায় মৃত তৃতীয় ভারতীয়, দুবাই ফেরত প্রৌঢ়ের মৃত্যু

করোনা ভাইরাসে ভারতে তৃতীয় মৃত্যু। এদিন মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে মৃত্যু হয়েছে ৬৪ বছর বয়স্ক এক ব্যক্তির। এই ব্যক্তিকে ধরেই মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৩৯।

করোনা ভাইরাসে ভারতে তৃতীয় মৃত্যু। এদিন মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে মৃত্যু হয়েছে ৬৪ বছর বয়স্ক এক ব্যক্তির। এই ব্যক্তিকে ধরেই মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৩৯। করোনা মোকাবিলায় নাগপুরে ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মহারাষ্ট্রে প্রথম মৃত্যু

মহারাষ্ট্রে প্রথম মৃত্যু

মহারাষ্ট্র তথা মুম্বইয়ে করোনার সংক্রমণে প্রথম মৃত্যুর ঘটনা। এদিন সকালে ৬৪ বছর বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে এব্যাপারে শীঘ্রই বিবৃতি জারি করা হবে বলে জানা গিয়েছে। হিন্দুজা হাসপাতাল থেকে তাঁকে কস্তুরবা হাসপাতালে সরানো হয়েছিল।

দুবাই থেকে ফিরেছিলেন

দুবাই থেকে ফিরেছিলেন

৬৪ বছর বয়স্ক ওই ব্যক্তি দুবাই থেকে ফিরেছিলেন। তাঁর স্ত্রী ও ছেলেও করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে।

ভারতে প্রথম মৃত্যু

ভারতে প্রথম মৃত্যু

করোনা ভাইরাসে ভারতে প্রথম মৃত্যু ঘটনা গত মঙ্গলবার, ১০ মার্চ। সৌদি ফেরত, কর্নাটকের কালবুর্গি থেকে আসা বৃদ্ধকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে সরানোর সময় মৃত্যু হয়। তবে মৃত্যুর ২ দিন পর জানা যায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

দিল্লিতে প্রথম মৃত্যু

দিল্লিতে প্রথম মৃত্যু

গত বুধবার, ১১ মার্চ দিল্লিতে প্রথম মৃত্যুর ঘটনা। জানকাপুরির ৬৮ বছর বয়স্ক প্রৌঢ়ার মৃত্যু হয়েছিল রামমনোহর লোহিয়া হাসপাতালে। করোনা আক্রান্ত দেশ থেকে আসা ছেলের সংস্পর্শে আসায় তাঁর করোনা সংক্রমণ হয়েছিল। তাঁর ছেলে এখনও হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+