করোনায় মৃত দ্বাদশ ভারতীয়, বিলেত ফেরত প্রৌঢ়ার মৃত্যু
করোনা ভাইরাসে ভারতে দ্বাদশ মৃত্যু। এদিন ৮৫ বছর বয়স্ক মহিলার মৃত্যু হয়েছে গুজরাতে। গুজরাতের স্বাস্থ্য দফতর একথা জানিয়েছে। গুজরাতে এটি দ্বিতীয় মৃত্যু।
করোনা ভাইরাসে ভারতে দ্বাদশ মৃত্যু। এদিন ৮৫ বছর বয়স্ক মহিলার মৃত্যু হয়েছে গুজরাতে। গুজরাতের স্বাস্থ্য দফতর একথা জানিয়েছে। গুজরাতে এটি দ্বিতীয় মৃত্যু। এর আগে ২২ মার্চ সুরাতে ৬৭ বছর বয়স্ক এক ব্যক্তির মৃত্যু হয়েছিল।

গুজরাতের স্বাস্থ দফতর এক টুইটে জানিয়েছে করোনা ভাইরাস পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে আহমেদাবাদে। তাঁর বিদেশ ভ্রমণের ইতিহাস রয়েছে। করোনা ভাইরাসের উপরস্গ দেখা দেওয়ার ২২ মার্চ তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তাঁর শারীরিক একাধিক অসুবিধা ছিল।












Click it and Unblock the Notifications