ওয়েবসাইটে বদলে গেল ভারতের মানচিত্র! বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে তীব্র প্রতিবাদ মোদী সরকারের
আর মানচিত্র ঘিরেই বিতর্ক। ভারতের ম্যাপের রঙ সেখানে বদলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কাশ্মীরকেও ম্যাপে আলাদা রঙে দেখানো হয়েছে। এই নিয়ে চরম অস্বস্তির মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন মানচিত্রের এই গলদ চোখে পড়তেই কেন্দ্রীয়
বিশ্বস্বাস্থ্য সংস্থার কোভিড ড্যাসবোর্ডে নতুন মানচিত্র! আর মানচিত্র ঘিরেই বিতর্ক। ভারতের ম্যাপের রঙ সেখানে বদলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কাশ্মীরকেও ম্যাপে আলাদা রঙে দেখানো হয়েছে। এই নিয়ে চরম অস্বস্তির মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন মানচিত্রের এই গলদ চোখে পড়তেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে টুইট করেন তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন।

এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। আর বিষয়টি সামনে আসার পরেই চরম ক্ষুব্ধ ভারত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র তরফে দেওয়া নয়া মানচিত্রে জম্মু-কাশ্মীরকে পাকিস্তান এবং অরুণাচল প্রদেশকে চিনের অংশ হিসাবে দেখানো হয়েছে। এই মানচিত্র সামনে আসার পরেই তীব্র প্রতিবাদ জানানো হয়েছে ভারতের তরফে। এবং সংসদেও এই বিষয়ে সরকারের তরফে বিস্তারিত জানানো হয়েছে।
বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলিধরণ বলেন, ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। শুধু তাই নয়, এই বিষয়ে ভারত অভিযোগ জানিয়েছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।
অন্যদিকে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরন জানান, ভুল মানচিত্রের বিষয়ে উচ্চপর্যায়ে কথা বলেছে কেন্দ্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে মানচিত্র কেন এমন দেখানো হল তা নিয়েও বিস্তারিত তথ্য তলব করা হয়েছে বলে জানানো হয়েছে। তিনি আরও জানান, জেনেভায় ভারতে স্থায়ী মিশনে এ বিষয়ে একটি লিখিত জবাব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানিয়েছে, ওই মানচিত্র প্রসঙ্গে ওয়েবসাইটে একটি বিশেষ বার্তা দেওয়া হয়েছে।
সেই বার্তায় লেখা রয়েছে, ওই মানচিত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে কোনও দেশের অবস্থান নিয়ে কোনও মতামত প্রদর্শিত করা হয়নি। কিন্তু বিষয়টি যে এত তাড়াতাড়ি মিটবে না তা এদিন স্পষ্ট ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে ভারতের তরফে।
বলে রাখা প্রয়োজন, জম্মু-কাশ্মী এবং লাদাখকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। বিশেষ করে মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে এই বিষয়ে বড়সড় সিদ্দান্ত নেওয়া হয়। বিশ্বস্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে এই নতুন মানচিত্রে তা দেখানো হয়নি বলেই জানা যাচ্ছে।
ভারতের মানচিত্র থেকে একেবারে আলাদা করা হয়েছে এই দুই এলাকাকে। ভারতের মূল ভূখণ্ডর রঙ নীল হিসেবে দেখানো হয়েছে। কিন্তু, জম্মু-কাশ্মীর এবং লাদাখকে দেখানো হয়েছে ছাই রঙে। শুধু তাই নয় আকসাই চীনকে দেখানো হয়েছে ছাই রঙের ওপর নীল স্ট্রাইপে, যা চীনের প্রতীক। ভিন্ন রঙ করা হয়েছে অরুণাচল প্রদেশকেও। হু দাবি করেছিল রাষ্ট্রপুঞ্জের মানচিত্রের নির্দেশিকা অনুসরণ করেই কাজটি করা হয়েছে।
ইতিমধ্যে তৃণমূল সাংসদ আঞ্চলিক বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন বলে জানা যাচ্ছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications