দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা পার করল ১৫০০, সংক্রমণের নিরিখে প্রথম ১০-এ ঢুকে পড়ল পশ্চিমবঙ্গ
দেশে ভয়ঙ্কর গতিতে ছড়াচ্ছে ওমিক্রন। পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমনও। গত ২৪ ঘন্টায় দেশে দেশে ২৭ হাজারেরও বেশি মানুষ করোনা সংক্রমিত হয়েছে। একাধিক রাজ্যে ভয়ঙ্কর গতিতে বাড়ছে এই আক্রান্তের হার। যা কার্যত ক্রমশ দুশ্চিন্তার
দেশে ভয়ঙ্কর গতিতে ছড়াচ্ছে ওমিক্রন। পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমনও। গত ২৪ ঘন্টায় দেশে দেশে ২৭ হাজারেরও বেশি মানুষ করোনা সংক্রমিত হয়েছে। একাধিক রাজ্যে ভয়ঙ্কর গতিতে বাড়ছে এই আক্রান্তের হার। যা কার্যত ক্রমশ দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে চিকিৎসকদের।

এমনকি থার্ড ওয়েভের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা। এই অবস্থায় দেশের সমস্ত রাজ্যগুলিকে পর্যাপ্ত হাসপাতাল, ওষুধ তৈরির রাখার নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। এছাড়াও অক্সিজেনও প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রবিবার দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫২৫। গত ২৪ ঘন্টায় নতুন করে ৯৪টিরও বেশি নতুন আক্রান্তের ঘটনা সামনে এসেছে। এখনও পর্যন্ত দেশের ২৩টি রাজ্যে মারাত্মক গতিতে ছড়িয়ে পড়ছে করোনার নয়া এই ভ্যারিয়েন্ট। যার মধ্যে সবার প্রথমেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে ৪৬০ জন ওমিক্রন আক্রান্ত হয়েছে।
সংক্রমনের নিরিখে দ্বিতীয়স্থানে রয়েছে দিল্লি। সে রাজ্যে ৩৫১ জন ওমিক্রন আক্রান্ত হয়েছেন। গুজরাত ১৩৬ জন, তামিলনাডু ১১৭, কেরল ১০৯, রাজস্থান ৬৯, তেলেঙ্গানা ৬৭, কর্নাটকে ৬৪ জন গত ২৪ ঘন্টায় ওমিক্রন আক্রান্ত হয়েছেন। হরিয়ানাতেও ওমিক্রন আক্রান্ত হয়েছে বহু মানুষ।
তথ্য বলছে সে রাজ্যে এখনও পর্যন্ত ৬৩ জন ওমিক্রন আক্রান্ত। তবে তাৎপর্যপূর্ণ ভাবে সংক্রমনের নিরিখে প্রথম ১০ এ চলে এসেছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী বাংলাতে ২০ জন আক্রান্ত।
তবে শুধু আক্রান্ত নয়, সুস্থও হচ্ছেন বহু মানুষ। তবে আক্রান্তের তুলনায় অবশ্যই তা অনেক কম। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ৫৬০ ওমিক্রনকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। শুধু ওমিক্রন নয়, দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমন। গত কয়েক সপ্তাহ আগেও দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭-৮ হাজারের কাছাকছি। আর তা এক ধাক্কায় এদিন পৌঁছে গিয়েছে ২৭ হাজারের দোরগোড়ায়। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। যা উদ্বেগ বাড়াচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকদেরও।
আর সেদিকে তাকিয়ে সমস্ত রাজ্যকে সতর্কবার্তা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। দ্রুত হাসপাতাল থেকে পর্যাপ্ত ওষুধ, অক্সিজেন তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ভ্যাকসিন নেওয়ার কথা বলা হয়েছে। সব মিলিয়ে দেশে থার্ড ওয়েভ নিয়ে চরম সতর্ক মোদী সরকার।
অন্যদিকে শুধু ভারতেই নয়, বিশ্বের একাধিক দেশেই বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। একই সঙ্গে বাড়ছে ওমিক্রনও। ইউরোপের একাধিক দেশে মারাত্মক গতিতে ছড়িয়ে পড়ছে করোনার সংক্রমণ। সংক্রমণ গ্রাফ দেখে বিশেষজ্ঞরা বলছেন, দেশে এই মুহূর্তে চতুর্থ ওয়েভ শুরু হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications