ডোনাল্ড ট্রাম্পের সফরে ভারতের কোনও লাভ হবে না, একযোগে আক্রমণ বাম-বিজেপি সাংসদের
মার্কিন প্রেসিডেন্টের সফরে ভারতের কোনও উন্নতি হবে না। এক যোগে ডোনাল্ড ট্রাম্পের সফরের বিরোধিতায় সুর চড়ালেন বাম এবং বিজেপি সাংসদ।
মার্কিন প্রেসিডেন্টের সফরে ভারতের কোনও উন্নতি হবে না। এক যোগে ডোনাল্ড ট্রাম্পের সফরের বিরোধিতায় সুর চড়ালেন বাম এবং বিজেপি সাংসদ। সিপিএম সাংসদ সীতারাম ইয়েচুরি এবং বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী ট্রাম্পের সফরের বিরোধিতা করেছেন।

ট্রাম্পের সফরের বিরোধিতায় সুব্রহ্মণ্যম স্বামী
মার্কিন প্রেসিডেন্টের ভারত সফর নিয়ে বিজেপির অন্দরেও শুরু হয়েছে সমালোচনা। সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী অভিযোগ করেছেন ট্রাম্পের সফরে ভারতের কিছু লাভ হবে না। উল্টে মার্কিন অর্থনীতির প্রচার করতেই ট্রাম্প ভারতে আসছেন। ট্রাম্প ভারত সফরে এসে অস্ত্র কেনাবেচার চুক্তি করবেন তাতে আমেরিকার অর্থনীতিই চাঙ্গা হবে । ভারতের কোনও লাভ হবে না বলে অভিযোগ করেছেন সুব্রহ্মণ্যম স্বামী।

বিরোধিতায় ইয়েচুরি
ট্রাম্পের সফরের বিরোধিতা করেছেন সিপিএম সাংসদ সীতারাম ইয়েচুরিও। তিনি অভিযোগ করেছেন ট্রাম্প ভারত সফরে এসে মার্কিন কৃষকদের স্বার্থের কথা ভেবে বাণিজ্য চুক্তি করবে। আর ভারত সরকার সেই চুক্তিতে স্বাক্ষর করবে। এতে দেশের কৃষকদের ক্ষতি হবে বেশি।

ভারত সফরে ট্রাম্প
২৪ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বিকেলেই ভারতের উদ্দেশ্য রওনা হবেন তিনি। ট্রাম্পের অভ্যর্থনায় এলাহি আয়োজন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০০ কোটি টাকা খরচ করে আহমেদাবাদে বস্তি ঢাকা হয়েছে। গোটা শহরে ট্রাম্পের হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে। এই নিয়ে মোদী সরকারের সমালোচনা শুরু করেছে বিরোধীরা।
-
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক











Click it and Unblock the Notifications