ভারতে দরকার বিরোধীদের চাপ তৈরি, আরবিআই গভর্নর হওয়ার জন্য কী প্রয়োজন, ব্যাখ্যা দিলেন অভিজিত
ভারতের প্রয়োজন আরও ভাল বিরোধীপক্ষ। যে কোনও গণতন্ত্রের হৃদয় হল বিরোধীপক্ষ। বিরোধীরা চাপ তৈরি করতে না পারলে তা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক বলেও মন্তব্য করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ
ভারতের প্রয়োজন আরও ভাল বিরোধীপক্ষ। যে কোনও গণতন্ত্রের হৃদয় হল বিরোধীপক্ষ। বিরোধীরা চাপ তৈরি করতে না পারলে তা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক বলেও মন্তব্য করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিত বন্দ্যোপাধ্যায়। জয়পুর সাহিত্য উৎসবে ভাষণ দিচ্ছিলেন ৫৮ বছর বয়স্ক আমেরিকা প্রবাসী অর্থনীতিবিদ।

ভারতের দরকার ভাল বিরোধী পক্ষ
জয়পুরে নোবেল জয়ী অর্থনীতিবিদ উল্লেখ করেন, ভারতে দরকার ভাল বিরোধী পক্ষ। বিরোধীরা হল গণতন্ত্রের হৃদয়। বিরোধীরা চাপ তৈরি করতে না পারলে তা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলেও মন্তব্য করেছেন তিনি।

সিঙ্গাপুর, জিম্বাবোয়ের কথা উল্লেখ
আলোচনা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন সিঙ্গাপুর আর জিম্বাবোয়ের কথা। তিনি বলেন, সিঙ্গাপুরে একনায়ক সফলভাবেই কাজ চালাচ্ছেন। একই কথা প্রযোজ্য জিম্বাবোয়ের কথাও।

দারিদ্র নিয়ে ব্যাখ্যা
দারিদ্র দূরীকরণ সম্পর্কে তিনি বলেন, সেখানে কোনও রুপোর বুলেট নেই। আছে রুপোর প্যালেট। তিনি বলেন দারিদ্র অনেকটাই ক্যান্সারের মতো। অনেক সমস্যা রয়েছে। অনেক মানুষ রয়েছেন, শিক্ষায় গরিব। অনেকে রয়েছে স্বাস্থ্যে গরিব। অনেকের আবার সম্পত্তিগতভাবে গরিব। তিনি সওয়াল করেন, যাঁরা একেবারেই গরিব তাঁদেরকে সম্পত্তি ও বিনামূল্যে সাহায্য দিয়ে উৎসাহিত করা উচিত।

ব্যাঙ্কিং সেক্টরে সংকট
দেশে ব্যাঙ্কিং সেক্টরে সংকটের কথা উল্লেখ করেন অভিজিত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পরিস্থিতি সামলাতে কিছু সময় লাগবে।

চিনের সঙ্গে তুলনা
চিন যেমনভাবে কাজ করছে, আমাদের হাতে তেমন অর্থ নেই বলে উল্লেখ করেন তিনি। চিনে ক্ষমতায় কমিউনিস্ট পার্টি থাকলেও, তারা ভারতের চেয়ে অনেক বেশি বিকেন্দ্রিত বলে উল্লেখ করেন তিনি।

উপযুক্ত নন, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে
তাঁকে প্রশ্ন করা হয়েছিল, যদি তাঁর কাছে রিভার্জ ব্যাঙ্কের গভর্নর হওয়ার জন্য কোনও প্রস্তাব আসে, তখন তিনি বলেন, তিনি তা গ্রহণ করবেন না। কেননা আরবিআই গভর্নর হতে গেলে কাউকে মাইক্রো ইকনোমিস্ট হতে হবে।












Click it and Unblock the Notifications