বিরোধীদের 'INDIA' নাম না-পসন্দ প্রণব কন্যার! ইন্ডিয়া নাম উস্কানিমূলক, আর কী বললেন শর্মিষ্ঠা
বিরোধীদেরও কারও কারও ইন্ডিয়া নাম পছন্দ হয়নি। তারপরেই বেশিরভাগ দল সমর্থন করায় মেনে নিতে বাধ্য হয়েছিলেন। এবার সেই ইন্ডিয়া নাম নিয়ে সরব হলেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায় (Sharmistha Mukherjee)। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা ইউপিএ জমানায় সরকারের চালিকা শক্তি বলে পরিচিত প্রণব মুখোপাধ্যায়ের কন্যা তিনি।
সাম্প্রতিক সময়ে ইউপিএ জোটের নতুন নামকরণ হয়েছে ইন্ডিয়া। সেখানেই নিজের অস্বীকৃতির কথা জানিয়েছেন কংগ্রেস নেত্রী। রাজনৈতিক জোটের জন্য দেশের নাম ব্যবহার করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। প্রণব কন্যা বলেছেন, যে কোনও রাজনৈতিক সত্তাকে আক্ষরিকভাবে দেশের সঙ্গে সমার্থক করে তোলা উচিত নয়।

গত ১৭ ও ১৮ জুলাই বেঙ্গালুরুতে ২৬ টি বিরোধী দল হাজির হয়েছিল বিরোধী বৈঠকে যোগ দিতে। সেখানেই ১৮ জুলাইয়ের সাংবাদিক বৈঠক জোটের নতুন নাম তুলে ধরা হয়। বলা হয়, এবার থেকে জোটের নতুন নাম হবে ইন্ডিয়া। যদিও ইন্ডিয়া শব্দের ৫ টি অক্ষরের আলাদা আলাদা অর্থও করেছেন বিরোধী জোটের নেতানেত্রীরা। ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স।
বুধবার করা এক টুইটে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় (Sharmistha Mukherjee) বলেছেন রাজনৈতিক জোটের ইন্ডিয়া নাম উস্কানিমূলক। তিনি আরও বলেছেন, যদি এই জোট ব্যর্থ হয়, তাহলে বলা হবে ইন্ডিয়া ব্যর্থ, ইন্ডিয়া ভেঙে গেল? তিনি বলেছেন, কোনও নির্বাচনী জোট, দল কিংবা নেতার নাম যেন দেশের নামের সমর্থক না হয়। দেশ ইন্ডিয়া যে কোনও ব্যক্তি কিংবা পরিচয়ের ঊর্ধ্বে বলে জানিয়েছেন তিনি।

শর্মিষ্ঠা মুখোপাধ্যায় (Sharmistha Mukherjee) দিল্লি নিবাসী এবং কংগ্রেসের পদে ছিলেন। তাঁর দাদা অভিজিৎ মুখোপাধ্যায় ২০১৯-এর লোকসভা নির্বাচনে জঙ্গিপুর থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে হেরে যাওয়ার পরে তৃণমূলে যোগ দেন। সাম্প্রতিক সময়ে শর্মিষ্ঠা কিংবা অভিজিৎ মুখোপাধ্যায়কে সক্রিয়া রাজনীতির সামনের সারিতে দেখা যায়নি।
I.N.D.I.A.-Creative & Provocative!
— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) July 19, 2023
But what if d alliance fails/ breaks up? News will be ‘INDIA fails, INDIA breaks up’?
No pol alliance/party/leader shd b made synonymous to the nation- literally or metaphorically! Our country India is much greater than any person or entity.
এদিকে বিরোধী জোটের নাম ইন্ডিয়া রাখা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা আরও বাড়িয়েছে বোম্বে হাইকোর্টের আইনজীবী তথা মহারাষ্ট্রের বিজেপি নেতা আশুতোষ দুবের দেওয়া নির্বাচন কমিশনে চিঠি। সেখানে ওই বিজেপি নেতা বলেছেন, কোনও রাজনৈতিক জোটের নামের জন্য দেশের নাম ব্যবহার করা উচিত নয়।
বিষয়টিতে ক্ষমতা লাভের নিছক হাতিয়ার হিসেবে বর্ণনা করে, দুবে এই ধরনের নামের সম্ভাব্য পরিণতি তুলে ধরেছেন। জোট জিতলে লোকে বলছে ইন্ডিয়া জিতেছে। কিন্তু জোট হারলে বলবে ইন্ডিয়া হেরেছে। এখানে একটা জাতীয় অপমানের অনুভূতি তৈরি করতে পারে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications