সংক্রমণ বৃদ্ধিতেও আনলক সফল করতে মরিয়া কেন্দ্র, করোনা নিয়ে রিপোর্ট প্রকাশ অর্থমন্ত্রকের

কোভিড সংক্রমণের চূড়ো সেপ্টেম্বরেই পেরিয়ে এসেছে দেশ। এদিন এমনই দাবি করলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। গত ১৪ দিনের তথ্যের নিরিখেই এই দাবি করেছেন নির্মলা। তাঁর পর্যবেক্ষণে ১৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশে করোনা সংক্রমণের গ্রাফে কার্ভ ফ্ল্যাট হচ্ছে। আর এরই মাঝে দেশে আনলক প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে।

করোনার 'পিক' চলে গিয়েছে

করোনার 'পিক' চলে গিয়েছে

তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রিপোর্ট বলছে করোনার 'পিক' চলে গেলেও দেশে সংক্রমণ থাকবে। তাই সবাইকে সতর্ক করা হয়েছে রিপোর্টে। তবে এরই মধ্যে মন্ত্রকের বক্তব্য, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে সতর্কতা অবলম্বন করে এগিয়ে যেতে হবে। এছাড়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ধীরে ধীরে দৈনি কসংক্রমণের গড় ৯৩ হাজার থেকে ৮৩ হাজার হয়েছে। এতই বোঝা যাচ্ছে যে সংক্রমণের 'পিক' পিছনে ফেলে এসেছে দেশ।

বাড়ানো হয়েছে গড় নমুনা পরীক্ষার হার

বাড়ানো হয়েছে গড় নমুনা পরীক্ষার হার

তাছাড়া গতমাসের দ্বিতীয় ভাগে করোনা ভাইরাস শনাক্ত করার নমুনা পরীক্ষার হারও বেড়েছে। দৈনিক ১ লক্ষ ১৫ হাজার থেকে বাড়িয়ে দৈনিক পরীক্ষার গড় দাঁড়িয়েছে ১ লক্ষ ২৪ হাজারে। তবে পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে কোভিড পজিটিভ কেস সেভাবে না বাড়ায় স্বস্তিতে রয়েছে কেন্দ্র। কারণ আগে দেখা গিয়েছিল, পরীক্ষার হার বাড়ার সঙ্গে সঙ্গেই করোনা কেসের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছিল।

করোনা আবহে আত্মনির্ভর প্যাকেজের বাস্তবায়ন

করোনা আবহে আত্মনির্ভর প্যাকেজের বাস্তবায়ন

এদিকে এই আবহে আত্মনির্ভর প্যাকেজ সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে বলে দাবি করা হয়েছে অর্থমন্ত্রকের তরফে। যদিও গত মাসে ছোটো শহগুলিতে এবং গ্রামে করোনা সংক্রমণ বাড়তে দেখা গিয়েছে। পাশাপাশি খাদ্য সামগ্রীর দামও উর্ধ্বমুখী হতে দেখা গিয়েছে। তবে আত্মনির্ভর ভারতের প্যাকেজের বাস্তবায়নের ফলে সব কিছু স্বাভাবিক রয়েছে বলে দাবি করা হয়েছে মন্ত্রকের তরফে।

আনলক প্রক্রিয়ার উপর জোর

আনলক প্রক্রিয়ার উপর জোর

এদিকে আনলক ৫ পর্যায়ে প্রায় ছ'মাস পর খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলি। এর পাশাপাশি সিনেমা হল, থিয়েটার ও মাল্টিপ্লেক্সগুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে ৫০ শতাংশ দর্শক থাকতে পারবেন একেকবারে। সুইমিং পুল, খেলোয়াড়দের প্রশিক্ষণের জায়গা খোলার অনুমতি দেওয়া হয়েছে। ১৫ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকরী হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+