বাংলাদেশের বন্যার জন্য ভারতকে দায়ী করা হচ্ছে, কোন সত্য সামনে আনল দিল্লি?

ভয়াবহ বন্যার কবলে পড়শি বাংলাদেশ। বানভাসি বিস্তীর্ণ এলাকা। ১৮ লক্ষ মানুষ সেই দেশে বন্যার কবলে। প্রাথমিকভাবে এই কথা জানা গিয়েছে৷ আর এই বন্যার জন্য ভারতকে দায়ী করছে বাংলাদেশ? ভারত বাঁধ খুলে দিয়েছে। তাই ভেসে গিয়েছে বাংলাদেশের একটা অংশ। এই বক্তব্য ঘুরছে সোশ্যাল মিডিয়াতেও।

এবার সেই বিষয়ে বার্তা দেওয়া হল ভারতের পক্ষ থেকে। বাংলাদেশের একাধিক প্রতিবেদনে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এই কথা ভারতের থেকে বলা হয়েছে৷ বাংলাদেশের তরফে কথা উঠছে, ভারতের গোমতী নদীর জল ছাড়া হয়েছে। ওই নদীর উপর ভারতের ডুম্বুর বাঁধ রয়েছে। সেই বাঁধের অংশ খুলে দেওয়া হয়েছিল৷

ভারতের ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার জন্য বাংলাদেশে বন্যা হয়েছে। এই কথা সঠিক নয়৷ জানিয়েছে, ভারতের বিদেশ মন্ত্রক। গোমতী নদী বাংলাদেশে প্রবেশের আগে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। ত্রিপুরাতে ডুম্বুর বাঁধ রয়েছে। বাংলাদেশ সীমান্ত থেকে ১২০ কিলোমিটারেরও বেশি দূরে সেটি অবস্থিত।

বাঁধের নীচের অংশে বাংলাদেশের দিকে বড় জলাশয় আছে৷ ত্রিপুরা, বাংলাদেশের ওই অংশে প্রবল বৃষ্টি হচ্ছে। অতিরিক্ত জল এসে যাওয়ায় বিপত্তি। ভেসে গিয়েছে বাংলাদেশের ওই অঞ্চল। ১৮ লক্ষ মানুষ সেই দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত। পাঁচ জনের মারা যাওয়ার খবর এসেছে। প্রচুর সংখ্যক গবাদি পশু ভেসে গিয়েছে বন্যার স্রোতে৷ ভয়াবহ আর্থিক বিপর্যয়ও এই বন্যায় হচ্ছে৷ এমনই মনে করা হচ্ছে।

বাংলাদেশ এখনও রাজনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে৷ সেখ হাসিনার সরকার আর নেই। কয়েক সপ্তাহ ধরে বঙ্গবন্ধু কন্যা ভারতে আশ্রয়ে রয়েছেন। সেই অবস্থায় বাংলাদেশ বন্যার সঙ্কটে। হাসিনা সরকারকে দিল্লি সমর্থন করে এসেছে৷ এই অবস্থায় ভারতের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে। ভারত বিরোধী কথাও প্রচার হচ্ছে। এই কথাও বলা হচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রক অবশ্য দ্বিপাক্ষিক সহযোগিতার ওপর জোর দিয়েছে। বলা হয়েছে দুই দেশের মধ্যে অভিন্ন নদীতে বন্যা একটি বড় সমস্যা। দুই দেশের মানুষই দুর্ভোগে পড়ে। এই সমস্যা সমাধানের জন্য পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। বলে রাখা প্রয়োজন ভারতের ত্রিপুরাতেও বন্যা হয়েছে। এদিকে বাংলাদেশের আটটি জেলা বন্যার কবলে।

সেই দেশের মানুষজন সোশ্যাল মিডিয়ায় একাধিক বক্তব্য রাখছে৷ ভারতের বাঁধ খুলে দেওয়ার জন্য বাংলাদেশ বন্যার কবলে৷ গত তিন দশকে প্রথমবার বাংলাদেশ ভয়াবহ বন্যার কবলে৷ তাও আবার ভারতের কারণে। এই সব কথা দাবি করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+