'ভারত ধর্মনিরপেক্ষ এবং এবং ভবিষ্যতেও তাই থাকবে', মন্তব্য রাম মাধবের
ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এবং ভবিষ্যতেও তাই থাকবে। সাফ জানিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। পাশাপাশি তিনি ফের একবার বলেন যে, 'সংশোধিত নাগরিকত্ব আইনের ফলে দেশের কোনও মুসলিমেরই ক্ষতি হবে না।' আজ হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে এবিভিপির আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা রাখতে যান। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন তিনি।

এদিন দেশের সংবিধানের দিব্যি খেয়ে রাম মাধব বলেন, 'আমাদের সংবিধান বলে সকল ধর্ম, বর্ণ ও জাতিকে সমান অধিকার দেওয়ার কথা। ভরত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। ভবিষ্যতেও ভারত ধর্মনিরপেক্ষই থাকবে। এবং অনন্তকাল ধরেই ভারত ধর্মনিরপেক্ষ থাকবে। দেশের কোনও নাগরিককেই ভয় পাওয়ার কোনও কারণ কারণ নেই।'
তিনি আরও বলেন, 'সিএএ একটি মানব দরদী আইন। এই আইনের বিরোধিতা ভিত্তিহীন ও অমূলক। মানুষদের ভুল বুঝিয়ে বিরোধীরা এক অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করছে। তারা যেই মিথ্যার ভিত্তিতে এই ভয় সঞ্চার করছে, তার পক্ষে তাদের কাছে কোনও প্রমাণ নেই।' পাশাপাশি তিনি আরও বলেন, ভারত কখনই কোনও মুসলিম শরণার্থীকে ফেরায়নি। তারা এখন দেশে এসে ১২ বছর বসবাস করে কার প্রমাণ দিয়ে নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারবেন।
প্রসঙ্গত, নতুন এই আইনে শর্ত দেওয়া হয়েছে ৩১ ডিসেম্বর ২০১৪ বা তার আগে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে যে সমস্ত অমুসলিম শরণার্থীরা ভারতে এসেছেন, তাঁদের প্রত্যেককেই নাগরিকত্ব দেওয়া হবে। অর্থাৎ, হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, পারসি বা জৈন ধর্মের যেই লোকেরা ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে থেকে ভারতে বসবাস করেছেন, তারা ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন। তবে এরপরে এনআরসি এলে মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে এই ভয়ে দেশ জুড়ে সিএএ-এনআরসি বিরোধী প্রতিবাদ চলছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications