প্রতিক্রিয়া জানানোর অযোগ্য! রাষ্ট্রসংঘে কাশ্মীর নিয়ে পাকিস্তানের মন্তব্যর তীব্র প্রতিক্রিয়া ভারতের
রাষ্ট্রসংঘে জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তানের মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারত বলেছে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অংশ ছিল, আছে এবং থাকবে।
পাকিস্তান যা বলছে, তা মিথ্যা প্রচার ছাড়া আর কিছুই নয়। এই বিষয়টি জবাব দেওয়ার অযোগ্য। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে গিয়ে জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারির মন্তব্যের পরে এমনটাই প্রতিক্রিয়া সেখানে ভারতের স্থানীয় প্রতিনিধি তথা রাষ্ট্রদূত রুচিরা কাম্বোজের।

ভারতের প্রতিনিধি রুচিরা কাম্বোজ বলেন, জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে পাকিস্তানের প্রতিনিধি যে মন্তব্য করেছেন তা ফালতু, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জম্মু ও কাশ্মীর নিয়ে রাষ্ট্রসংঘে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুটো জারদারির করা মন্তবের পরে ভারতের প্রতিনিধি বিষয়টিকে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেন।
প্রসঙ্গত বিলাবল ভুট্টো জারদারি অভিযোগ করেছিলেন, কাশ্মীরে মহিলাদের কোনও স্বাধীনতা নেই। মহিলাদের ওপরে রাষ্ট্রশক্তি দমন-পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি।
আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে নারী, শান্তি ও নিরাপত্তা নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বলতে গিয়ে তিনি পাকিস্তানের করা অভিযোগকে বিদ্বেষপূর্ণ এবং মিথ্যা প্রচার বলে বর্ণনা করে বলেন, বিষয়টিতে তিনি জবাব দেওয়ার অযোগ্য বলে মনে করছেন।
ভারতের প্রতিনিধি রুচিরা কাম্বোজ বলেন, ভারতের প্রতিক্রিয়া সবসময় ইতিবাচক এবং দূরদর্শী। তিনি বলেন, নারী, শান্তি ও নিরাপত্তাকে ত্বরান্বিত করতে সবার সম্মিলিত প্রচেষ্টাকে শক্তিশালী করতে আলোচনাকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। ভারতের প্রতিনিধি বলে ভারত বিতর্কের বিষয়কে সম্মান করে। পাশাপাশি সময়ের গুরুত্বের কথাও তিনি উল্লেখ করেন।
ভারত বারে বারেই পাকিস্তানের অভিযোগের জবাবে বলে এসেছে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অংশ ছিল, আছে এবং থাকবে। ২০১৯-এর অগাস্টে ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ ক্ষমতা প্রত্যাহারের পরে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আলাদা করে দেওয়া এবং জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার পরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয়।
পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলার পরে পাকিস্তানের বালাকোটে বিমান হানায় জঙ্গি শিবির ধ্বংসের পরেও ভারত বলে এসেছে, তারা পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক প্রতিবেশীর সম্পর্ক চায়। সন্ত্রাস আর শত্রুতা মুক্ত পরিবেশ তৈরির দায়িত্ব ইসলামাবাদের ওপরে বলেও জানিয়েছে ভারত।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications