Bangladesh: একী কাণ্ড! না খেতে পেয়ে মানুষ মরবে? আভাস পেয়েই ভারতের দ্বারস্থ ইউনূস?
India Rice Exports To Bangladesh: বাংলাদেশে অভ্যুত্থানের পর গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা! বেশ কয়েকমাস কেটে গেলেও এখনও শান্ত নয় ওপার বাংলা। লাগাতার সংখ্যালঘু হিন্দুদের উপর চলছে অত্যাচার। একের পর এক মন্দির ভাঙচুর করা হচ্ছে। মৌলবাদীদের হাত থেকে রক্ষা পাচ্ছে না ভগবানরাও। ভাঙা হচ্ছে একের পর এক মূর্তি। কৃতজ্ঞতা লজ্জা ভুলে প্রবল ভারত বিদ্বেষ ওপার।
আর তা ভুলে ফের একবার বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়াল ভারত। অর্থনৈতিক সংকটের মুখে থাকা বাংলাদেশে ভারত থেকে মোট ২৭ হাজার টন চাল পাঠানো হচ্ছে (India Rice Exports To Bangladesh)। প্রাথমিক ভাবে ২ লাখ টন চাল পাঠানো হয়েছে। ধীরে ধীরে আরও পাঠানো হবে বলেও খবর।

এর আগে একাধিকবার বাংলাদেশে চাল পাঠিয়ে ভারত। কিন্তু অন্তবর্তী ইউনূস সরকার প্রথমবার ভারত থেকে বিপুল পরিমান এই চাল আমদানি করার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী, চাল পাঠানো হয়েছে ওপার বাংলায়। বাংলাদেশের এক আধিকারিক জানিয়েছেন, চালের প্রথম চালান ইতিমধ্যে চট্টগ্রামে পৌঁছে গিয়েছে। ভারত থেকে ২০০,০০০ টন চাল কেনার চুক্তির অংশ হিসাবে ইতিমধ্যে তা পৌঁছে গিয়েছে।
তবে বর্তমানে বাংলাদেশে খাদ্যের কোনও সঙ্কট নেই বলেই দাবি করেছেন ওই আধিকারিক। তাঁর কথায়, বর্তমানে বাংলাদেশে চালের কোনো ঘাটতি নেই, তবে সাম্প্রতিক ভয়াবহ বন্যা বাংলাদেশে ঘটে গিয়েছে! আগামীর কথা ভেবেই সরকার চাল আমদানির সিদ্ধান্ত নেয়। আর এখানেই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি বাংলাদেশের বুকে খাদ্য সঙ্কট তৈরি হতে পারে। আর তার আগাম ইঙ্গিত পেতেই এহেন পদক্ষেপ? শুরু হয়েছে জোর জল্পনা।
- India Rice Exports To Bangladesh: আমদানি শুল্ক শূন্য!
ভারতীয় এক সংবাদমাধ্যমকে বাংলাদেশের ওই আধিকারিক জানিয়েছেন, ২০০,০০০ টন চাল কেনার পাশাপাশি টেন্ডারের মাধ্যমেও ভারত থেকে চাল কিনবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ভারত থেকে আরও চাল কেনার ভাবনা আছে সরকার। আর সেজন্যেই পদক্ষেপ বলে দাবি আধিকারিকের।
অন্যদিকে বাংলাদেশের মাটিতে আকাশ ছোঁয়া চালের দাম! যা নিয়ে ক্রমশ বাড়ছে সে দেশের মানুষের। সেই কথা ভেবে এবং দাম ঠিক রাখতে রফতানির ক্ষেত্রে সমস্ত কর তুলে নিয়েছে সরকার। পাশাপাশি গত কয়েকদিনে বাংলাদেশে আলু, পেঁয়াজ সহ একাধিক প্পন্য পাঠিয়েছে ভারত। এরপরেও কীভাবে আসছে এত তেজ বাংলাদেশের? উঠছে প্রশ্ন।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications