Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

MEA on Terror Attack: সিন্ধু জল চুক্তি বন্ধ-সহ একগুচ্ছ পদক্ষেপ, পাকিস্তানকে 'ভাতে মারতে' অ্যাকশনে মোদী সরকার

MEA on Pahalgam Terror Attack: কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠকে একগুচ্ছ বড় সিদ্ধান্ত। দীর্ঘ আড়াই ঘণ্টার বৈঠক শেষে বড় ঘোষণা বিদেশমন্ত্রকের। পহেলগাঁওতে জঙ্গি হামলায় ইতিমধ্যেই দায় স্বীকার করেছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্কর ই তৈবার সংগঠন টিআরএফ। পাকিস্তানের বিরুদ্ধে ফুঁসছে গোটা দেশ। এই অবস্থায় পাকিস্তানকে কার্যত ভাতে মারতে একাধিক কূটনৈতিক সিদ্ধান্ত বিদেশমন্ত্রকের।

জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছে মন্ত্রিসভার কমিটি। সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়ে দিলেন, পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি বাতিল করল ভারত। একইসঙ্গে জরুরি ভিত্তিতে বন্ধ করা হল আটারি-ওয়াঘা সীমান্ত। পাকিস্তানি নাগরিকরা ভারতে আসতে পারবে না, পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে পাক নাগরিকদের ভারত ছাড়তে হবে। ভারতে পাক হাইকমিশন বন্ধের সিদ্ধান্ত। পাক নাগরিকদের ভিসা দেওয়া হবে না।

modi meeting

পাকিস্তানি কূটনীতিকদের অবিলম্বে ভারত ছাড়তে নির্দেশ কেন্দ্রীয় সরকারের। ভারত থেকে যাঁরা বৈধ নথিপত্র সমেত পাকিস্তান গিয়েছেন তাঁদের ফিরতে হবে ১ মে-এর মধ্যে। SAARC SPES ভিসা নিয়ে ভারতে যে পাকিস্তানি নাগরিকরা রয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে বেরিয়ে যেতে হবে। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে যাঁরা রয়েছেন, তাদের ফেরানো হবে। পাক হাইকমিশনে প্রতিরক্ষা, সেনা, নৌবাহিনী, বায়ুসেনার উপদেষ্টা যাঁরা রয়েছেন, তাঁদের ভারত ছেড়ে চলে যেতে হবে।

পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানকে কড়া জবাব দিল মোদী সরকার। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে আড়াই ঘণ্টা ধরে চলে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি (সিসিএস)-র উচ্চপর্যায়ের জরুরি বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

পহেলগাঁও হামলাকাণ্ড নিয়ে বুধবার আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠকের পর বৃহস্পতিবার সর্বদল বৈঠক ডাকা হল কেন্দ্রের তরফে। বৃহস্পতিবার সন্ধেয় দিল্লিতে হবে বৈঠক। সূত্রের খবর, সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সর্বদল বৈঠকে সভাপতিত্ব করতে পারেন রাজনাথ সিং।

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+