'ভারত এখন অন্যের চাপে সিদ্ধান্ত নেয় না,' বিজেপির ৪২ তম প্রতিষ্ঠা দিবসে বললেন মোদী

বুধবার বিজেপির ৪২ তম প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে পার্টির ভারতীয় জনতা পার্টির কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন। 'বিজেপির স্থাপনা দিবস' উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির।এই কর্মসূচীগুলি ৬ এপ্রিল থেকে শুরু হয়ে পুরো সপ্তাহ জুড়ে চলবে। ১৪ এপ্রিল আম্বেদকর জয়ন্তীর পর এই কর্মসূচি শেষ হবে। এবার প্রথমবারের জন্য বিজেপি সভাপতি জেপি নাড্ডা দলের প্রতিষ্ঠা দিবসে বিদেশী দূতদের একটি দলের সঙ্গে কথা বলবেন।

ভারত এখন অন্যের চাপে সিদ্ধান্ত নেয় না, বললেন মোদী

এই কর্মসূচির মাধ্যমে বিজেপির মতাদর্শ, সংস্কৃতি এবং কার্যকারিতা সম্পর্কে জানার সুযোগ পাবেন বিদেশী রাষ্ট্রদূতরা। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও বুধবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতর পরিদর্শন করছেন। এশিয়া এবং ইউরোপের দেশগুলির ১৩ জন রাষ্ট্রদূতের সঙ্গে নাড্ডার এই আলাপচারিতা 'বিজেপিকে জানুন' কর্মসূচিরই একটি অংশ বলে জানা গিয়েছে৷ এদিন দিল্লিতে বিজেপি সদর দফরতে পতাকা উত্তোলন করেন বিজেপির সর্বভারতীয় জেপি নাড্ডা৷

বুধবার সকাল দশটা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী৷ তিনি বলেন এবারের প্রতিষ্ঠা দিবস খুবই গুরুত্বপূর্ণ৷ এর পেছনে অন্তত তিনটি গুরুত্বপূর্ণ কারণ দেখিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, প্রথমত, আমরা স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছি। এটি বিজেপি কর্মীদেরও অনুপ্রেরণার জন্য একটি প্রধান উপলক্ষ।

দ্বিতীয়ত, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতি ভারতের জন্য ক্রমাগত নতুন সুযোগ আসছে। এবং তৃতীয়ত, সম্প্রতি ৪টি রাজ্যে বিজেপির দ্বৈত সরকার আবার ক্ষমতায় এসেছে।

তবে এখানেই থেমে জাননি মোদী৷ তিনি নিজের বক্তব্যের এক অংশে বলেছেন, আজ বিশ্বের সামনে এমন এক ভারত দাঁড়িয়ে রয়েছে যা অন্য কোনও দেশ বা বিদেশী শক্তির চাপে মাথা নত করে সিদ্ধান্ত নেয় না বা বদল করে না৷ আজকের ভারত নিজের সিদ্ধান্ত নিজে নেয়। প্রসঙ্গত রাশিয়া-ইউক্রেন ইস্যুতে আমেরিকার শত প্রচ্ছন্ন হুমকি সত্ত্বেও যুদ্ধ-বিরোধী নিরপেক্ষ অবস্থানে অনড় থেকেছে ভারত৷ এবং এই অবস্থান সারা বিশ্বে তো বটেই এমনকি প্রতিবোশর দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দ্বারাও প্রশংসিত হয়েছে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+