২৪ ঘন্টায় নতুন করে করোনা সংক্রমিত ৬৭,৭০৮ জন! ভারতের আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার সময়ে বৃদ্ধি
বৃহস্পতিবার দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৭৩ লক্ষ পেরিয়ে গিয়েছে। এদিন সকাল ১০টা পর্যন্ত তা পৌঁছে গিয়েছে, ৭৩, ০৭, ০৯৭-এ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭,৭
বৃহস্পতিবার দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৭৩ লক্ষ পেরিয়ে গিয়েছে। এদিন সকাল ১০টা পর্যন্ত তা পৌঁছে গিয়েছে, ৭৩, ০৭, ০৯৭-এ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭,৭০৮ জন । মৃত্যু হয়েছে ৭৩০ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,১০,৫৮৬-তে। । দেশে মৃত্যুর হার (death) ১.৫৩ শতাংশ।

ভারতে আক্রান্ত ৭৩, ০৭, ০৯৭
মঙ্গলবার সকালে আক্রান্তের সংখ্যা ছিল ৭১,৭৫, ৮৮১। এদিন সকালে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৩, ০৭, ০৯৭। এদিন সকালে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮১, ২৩, ০৯০। মঙ্গলবার যা ছিল ৮৩,৮৭,২৯।

বেড়েছে সুস্থতার হার
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৬৩.৮৩ লক্ষের মতো সুস্থ হয়ে উঠেছেন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮১,৫১৪ জন। মঙ্গলবার সুস্থতার হার ছিল ৮৬.৭৬%। কিন্তু এদিন (বৃহস্পতিবার) সকালে তা বেড়ে হয়েছে ৮৭.০৫%।

মহারাষ্ট্র কমছে সংক্রমণ, বাড়ছে সুস্থতার সংখ্যা
সক্রিয় আক্রান্তের নিরিখে এদিনও তৃতীয় স্থানে কেরল। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯৩, ৮৪০। অন্যদিকে এখনও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। তবে সেখানে সংক্রমণের সংখ্যাটা কমেছে। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৫,৫৪, ৩৮৯। সক্রিয় আক্রান্তের সংখ্যা ১,৯৬, ২৮৮। মৃত্যু হয়েছে ৪০, ৮৫৯ জনের।

২৪ ঘন্টায় ১১, ৩৬, ১৮৩ টি স্যাম্পেল পরীক্ষা
আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ১১, ৩৬, ১৮৩ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে ভারতে আক্রান্তের সংখ্যা দ্বিগণ হওয়ার সময় বৃদ্ধি পেয়ে হয়েছে ৭০.৪ দিন।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত
এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৩৮, ৭৪৬, ৫১৩ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১০, ৯৬, ৮৮১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২৯, ১২৬, ৭৫২ জন।












Click it and Unblock the Notifications