দৈনিক সংক্রমণে বিশ্বে ফের রেকর্ড ভারতের! আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল সাড়ে ৪৬ লক্ষ
শনিবার দেশে করোনায় সংক্রমণের সংখ্যা পেরিয়ে গেল ৪৬ লক্ষ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ৯৭, ৫৭০ জন । মৃত্যু হয়েছে ১২০১ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৭৪৭২
শনিবার দেশে করোনায় সংক্রমণের সংখ্যা পেরিয়ে গেল ৪৬ লক্ষ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ৯৭, ৫৭০ জন । মৃত্যু হয়েছে ১২০১ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৭৪৭২-তে। । দেশে মৃত্যুর হার ১.৬৭ শতাংশ।

ভারতে আক্রান্ত ৪৬ লক্ষের বেশি
দেশে করোনায় সংক্রমণের সংখ্যা ৪৬ লক্ষের বেশি। এদিন সকালে আক্রান্তের সংখ্যা ৪৬, ৫৯, ৯৮৫ জন। এঁদের মধ্যে সক্রিয় আক্রান্ত ৯, ৫৮, ৩১৬ লক্ষের বেশি।

সারা দেশে সুস্থের সংখ্যা প্রায় ৩৬.২৪ লক্ষ
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৩৬.২৪ লক্ষের মতো সুস্থ হয়ে উঠেছেন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮১৫৩৩ জন। সারা দেশে সুস্থতার হার ৭৭.৬৫ শতাংশ। বৃহস্পতিবার যা ছিল ৭৭.৭৭ শতাংশ।

আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থেকে লড়াই মহারাষ্ট্রের
এখনও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১০, ১৫, ৬৮১ জন। আক্রান্তের নিরিখে দেশে প্রথম ৫ রাজ্য হল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক, উত্তরপ্রদেশ। ষষ্ঠস্থানে রয়েছে দিল্লি। আর সপ্তমস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। অন্যদিকে সক্রিয় আক্রান্তের নিরিখে প্রথম কয়েকটি রাজ্য হল মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ওড়িশা, অসম, পশ্চিমবঙ্গ ।

টানা ৩৭ দিন সর্বোচ্চ সংক্রমণ ভারতে
বিশ্বব্যাপী করোনায় মোট সংক্রমণে দ্বিতীয়স্থানে ভারত। টানা ৩৭ দিন বিশ্বে ভারতে সর্বোচ্চ সংক্রমণের ঘটনা ঘটেছে।












Click it and Unblock the Notifications