India: ইউনূসের মুখে ঝামা ঘষে দিলেন মোদী! হিন্দুদের উপর কীভাবে হামলা? চোখে আঙুল দিয়ে দেখাল ভারত

India-Bangladesh: বাংলাদেশের বুকে হিন্দুদের উপর হামলার ঘটনা বেড়েছে! শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পরিস্থিতি উদ্বেগ জনক হয়ে উঠেছে। শান্তিতে নোবেল প্রাপক ইউনূসের মুখে ঝামা ঘষে দিল নরেন্দ্র মোদী সরকার।

পরিসংখ্যান দিয়ে জানাল বিদেশমন্ত্রক জানিয়েছে, চলতি বছরে বাংলাদেশে হিংসার ২,২০০টি ঘটনা ঘটেছে। আর সবটাই ঘটেছে হিন্দুদের উপর। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানেও চলতি বছরে একের পর এক হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটেছে।

hindus

আর যদিও মাত্র ১১২টি। কিন্তু এরপরেও পাকিস্তান এবং বাংলাদেশ সরকারকে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ এবং নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য দুই দেশের সরকারকেই নয়াদিল্লি বার্তা দিয়েছে (India-Bangladesh)। আজ শুক্রবার এই প্রশ্নের লিখিত জবাব দিতে গিয়ে এমনটাই জানিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বাংলাদেশ এবং পাকিস্তানে হওয়া হিন্দু সম্প্রদায়ের উপর হামলা নিয়েও তথ্য তুলে ধরেছেন। সংখ্যালঘু এবং মানবাধিকার সংগঠনের থেকে পাওয়া পরিসংখ্যানের কথা উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে কেন্দ্রের তরফে দাবি, বাংলাদেশের একের পর এক ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে ইউনূস সরকারের কাছে ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে। বাংলাদেশ সরকার অবশ্যই সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেবে বলেও আশা প্রকাশ করেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং।

শুধু বাংলাদেশ নয়, হিন্দুদের উপর হিংসার বিষয়টি পাকিস্তান সরকারের কাছেও জানানো হয়েছে বলে জানিয়েছেন। কুটনৈতিক মাধ্যমে এই বার্তা সে দেশকে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মোদী সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী। রাজ্যসভায় দেওয়া জবাবে তিনি আরও বলেন, পাকিস্তান সরকারকে অনুরোধ করা হয়েছে সংখ্যালঘুদের উপর হামলা, নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার। আশা করা যায় পাক সরকার অবশ্যই তা করবে।

এমনকি আগামীদিনে আন্তর্জাতিক মঞ্চেও পাকিস্তানের বুকে ঘটে চলা সংখ্যালঘুদের অত্যাচার করার ভারত তুলে ধরবে বলে দাবি করেন। এই প্রসঙ্গে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আরও জানান, শেখ হাসিনা সরকারের আমলে অর্থাৎ ২০২২ সালে হিন্দুদের উপর ৪৭টি অত্যাচারের ঘটনা রেজিস্টার করা হয়েছে। যদিও ২০২৩ সালে সংখ্যাটা বেড়ে হয় ৩০২। কিন্তু চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বর ৮ তারিখ পর্যন্ত ২২০০ টি অত্যাচারের ঘটনা হিন্দুদের উপর ঘটেছে বলে দাবি ভারতের।

বলে রাখা প্রয়োজন, জুলাই-অগাস্টের শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর থেকেই সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা ভয়ঙ্কর আকার নেয়। বিনা বিচারে জেলে রাখা হয়েছে ইসকনের সন্নাসীকেও। যা মোটেই ভালো চোখে নেয়নি ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+