ভারত-চিন তপ্ত কূটনীতির আঙিনায় লাদাখে কোন রণসজ্জায় শক্তি বাড়াচ্ছে ভারতীয় সেনার! একনজরে তালিকা

চিন ও ভারতের মধ্যে লাদাখ পরবর্তী গত কয়েকটি ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। শীতের লাদাখ পরিস্থিতি ২০২০ সালে ঠান্ডা হতেই , ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে অরুণাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে কার্যত রক্তচক্ষু তুলে ধরতে শুরু করে বেজিং। উত্তরাখণ্ডের বারাহোতিতে ঘোড়া ছুটিয়ে চিনা সৈন্যের প্রবেশ ও অরুণাচল প্রদেশে বারবার লালফৌজের আস্ফালন মোটেও সহজে নেয়নি দিল্লি। এই পরিস্থিতিতে শীতের লাদাখ পরিস্থিতিতে সেজে উঠতে একাধিক রণসজ্জায় সজ্জিত হচ্ছে ভারতীয় সেনা।

 লাদাখে কী ঘটছে?

লাদাখে কী ঘটছে?

সামনেই শীতকাল। তার আগে লাদাখে ভারতীয় সেনার কাছে প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়ে দিল দিল্লি। মূলত লাদাখে ৪০ মিটারের মতো উঁচু বরফ বিভিন্ন জায়গায় দেখা যায়। সেই বরফের গভীরতার সঙ্গে কতটা চিনের সেনা নিজেকে মানিয়ে নিতে পারবে, তা নিয়ে রয়েছে জল্পনা। সেই জায়গা থেকে কার্যত অ্যাডভান্টেজে রয়েছে ভারত।

পৌঁছে গেল বিভিন্ন সামগ্রী

পৌঁছে গেল বিভিন্ন সামগ্রী

এদিকে, ভারতীয় সেনাকে সশক্ত করতে ইতিমধ্যেই একাধিক সমরাস্ত্র ও যুদ্ধক্ষেত্রে কার্যকরী হয় এমন বিভিন্ন সামগ্রী পৌঁছে গেল জওয়ানদের কাছে। এম৭৭৭উল্ট্রা-লাউট হাউৎজার, কে নাইন বজ্র টি গানস, ফিনিশ সানকো স্নিপার, ইজরায়েলের নেগেভ লাইট মেশিন গানস সহ একাধিক সমরাস্ত্র পৌঁছে গিয়েছে লাদাখের উচ্চতায়। এছাড়াও মার্কিন অত্যাধুনিক রাফফেল, ড্রোন সহ একাধিক যুদ্ধাস্ত্র রয়েছে লাদাখে সেনার কাছে পৌঁছে গিয়েছে বলে খবর।

 চিন-ভারত তপ্ত কূটনীতির আঙিনা

চিন-ভারত তপ্ত কূটনীতির আঙিনা

এদিকে, উত্তরাখণ্ড থেকে অরুণাচল পরিস্থিতি ঘিরে রীতিমতো তপ্ত রয়েছে চিন ভারত কূটনীতির আঙিনা। এই পরিস্থিতিতে, উত্তরাখণ্ডে ঘোড় সওয়ার হয়ে ১০০ জন চিনা সেনার সীমান্ত পার করে অনুপ্রবেশ ও অরুণাচল প্রদেশে সদ্য একই ঘটনার পুনরাবৃত্তির পর থেকে কার্যত দুই দেশের কূটনৈতিক পরিস্থিতি আরও বেশি জটিল হতে শুরু করেছে।

বেজিংকে মাত দিতে কোন স্টান্সে দিল্লি

বেজিংকে মাত দিতে কোন স্টান্সে দিল্লি

এদিকে বহু দিন ধরে সীমান্তের ওপারে নির্মাণ কাজ শুরু করতে থাকে চিন। বিষয়টিতে নজর রাখে ভারত। দেখা যায় সীমান্তের ওপারে কার্যত স্ট্র্যাটেজিক দিক গুলিতে প্রযুক্তিগত শক্তি বাড়াতে বিভিন্ন নির্মাণ কাজ বেজিং চালিয়ে যাচ্ছে। এদিকে, পিছিয়ে নেই ভারত। লাদাখে ইতিমধ্যেই আরও বেশি সেনা জওয়ান পাঠানো হয়েছে। একই সঙ্গে সীমান্তের এপারে চলছে ভারতীয় সেনার তত্ত্বাবধানে নির্মাণকাজ। রাস্তা নির্মাণ থেকে অস্থায়ী আশ্রয় তৈরি করা সহ বিভিন্ন কাজ করতে উদ্যোগ নিচ্ছেন ভারতীয় সেনার জওয়ানরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+