পাকিস্তানে সংখ্যালঘুদের উপর ক্রমাগত হামলার নিন্দা জানিয়ে পদক্ষেপ নিতে বলল ভারত
পাকিস্তানে সংখ্যালঘুদের উপর ক্রমাগত হামলার নিন্দা জানিয়ে পদক্ষেপ নিতে বলল ভারত
নানকানা সাহিবে আক্রমণের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানের পেশাওয়ারে এক শিখ যুবকের মৃতদেহ খুঁজে পাওয়া নিয়ে চাঞ্চল্য ছড়ায়। মৃত যুবকটির নাম রবিন্দর সিং। সেই ঘটনার তীব্র নিন্দা জানাল ভারতের বিদেশমন্ত্রক। পাশাপাশি এই ঘটনায় দোষীকে চিহ্নিত করে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নিয়ে বলল ভারত।

বিজ্ঞপ্তি জারি বিদেশমন্ত্রকের
এই বিষয়ে আজ এক বিজ্ঞপ্তি জারি করে বিদেশমন্ত্রকের তরফে বলা হয়, 'পেশাওয়ারে শিখ ধর্মাবলম্বী যুবকের হত্যার ঘটনা এবং তার আগে ঘটে যাওয়া নানকানা সাহিবে গুরুদ্বারে ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে ভারত। এর আগেও শিখ যুবতীদের অপহরণ করে ধর্মান্তরিত করার ঘটনা সামনে এলেও সেই ঘটনাগুলির তদন্ত পূর্ণ হয়নি। আমরা পাকিস্তান সরকারকে অবিলম্বে এই সব ক্ষেত্রে পদক্ষেপ নিতে আহ্বান জানাচ্ছি।'

পেশাওয়ারের শিখ যুবক খুন
যুবকের দেহ উদ্ধার হয়েছে পেশাওয়ারের চমকানি পুলিশ স্টেশন এলাকা থেকে। জানা গিয়েছে, কোনও অপরিচিত ব্যক্তির হাতে এই খুন হয়েছে সেখানে। তবে, কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে তা অস্পষ্ট। ঘটনার সঙ্গে কোনও শনিবারে নানকানা সাহেবের উত্তেজনার ঘটনার কোনও যোগ রয়েছে কিনা, তা নিয়ে রয়েছে সন্দেহ।

নানকানা সাহিবে গুরুদ্বারে হামলা
এর আগে শুক্রবার লাহোরের নিকটবর্তী নানকানা সাহিব গুরুদ্বারে হামলা চালিয়েছিল একদল জনতা এবং এই বিক্ষোভের ফলে শিখ তীর্থযাত্রীদের দিকে পাথর ছুঁড়েছিল তারা। বিদেশমন্ত্রক এই ঘটনায় জানায়, পাকিস্তানের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের সদস্যরা নানকানা সাহেবে গুরুদ্বারে হিংসার শিকার হয়েছে। শতাধিক বিক্ষুব্ধ মুসলিম বাসিন্দারা গুরুদ্বারে পাথর ছোড়েন পাকিস্তানের নানাকানা সাহিবে। শিখ বিরোধী নানা স্লোগানও দেওয়া হয়। বিক্ষোভকারীরা বলেন, যে কোনও শিখকে শহরেই থাকতে দেওয়া হবে না। নানকানা সাহেব গুরুদ্বার থেকে নাম পরিবর্তন করে গোলামান-ই-মুস্তফা করা হবে এই সৌধকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications