India-Bangladesh Border: মাত্র ৫০ টাকা দিয়ে এত নোংরা কাজ করায় বর্ডার গার্ড বাংলাদেশ! মারাত্মক অভিযোগ
India-Bangladesh Border Situation: ভারত এবং বাংলাদেশের মধ্যে একাধিক ইস্যুতে সংঘাত চরমে! এর আঁচ পড়েছে দু'দেশের সীমান্তেও। এর মধ্যেই দফায় দফায় কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে ওঠে বিএসএফ এবং বিজিবির মধ্যে। যা নিয়ে গত কয়েকদিন ধরেই মালদহ সহ দু'দেশের মধ্যে থাকা একাধিক সীমান্তে উত্তেজনা রয়েছে। এর মধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের শুকদেবপুরে।
দুই দেশের বাহিনী একে ওপরের দিকে ধেয়ে যায় একেবারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ। আর তাতেই কার্যত ঘুম ছুটেছে বাংলাদেশের। বিজিবির দাবি, সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বিএসএফ (India-Bangladesh Border Situation) ।

এই ঘটনার পরেই বিজিবিকে সর্বোচ্চ অ্যালার্টে রাখা হয়েছে বলেও বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
যদিও এহেন দাবি কানে তুলতে নারাজ এপারের মানুষ। সীমান্ত সংলগ্ন এলাকার মানুষের দাবি, বিজিবি ৫০ টাকা দিয়ে ভারতের মাটিতে দুষ্কৃতীদের ঢোকায়। শুধু তাই নয়, ফসল থেকে শুরু করে সব চুরি করে তারা নিয়ে যায় বলেও দাবি স্থানীয় মানুষের। এই বিষয়ে একাধিকবার প্রতিবাদ জানানো হয়। গত কয়েকদিন ধরে সীমান্ত এহেন অপরাধ ক্রমশ বাড়ছিল বলেই দাবি।
এলাকার মানুষের দাবি, কাঁটাতার লাগানো নিয়ে চলা অশান্তির কারণে সীমান্ত সংলগ্ন মাঠে চাষ করতে যেতে কয়েকদিন বারণ করেছিল বিএসএফ। আর সেই সুযোগে বাংলাদেশের দুষ্কৃতীরা সমস্ত ফসল কেটে নিয়ে যাচ্ছিল। আর তা বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবির নির্দেশেই ঘটছিল বলেও দাবি স্থানীয় মানুষের। আর সেই ঘটনার প্রতিবাদ করাকে কেন্দ্র করে হুলস্থূল বেঁধে যায়। একে ওপরকে কেন্দ্র করে ছোঁড়া হয় ইট-পাথর। আর তাতে বিএসএফের দুই জওয়ান গুরুতর আহত হয়।
এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে বিএসএফ সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে দাবি। আর তাতে ওপারের বেশ কয়েকজন গুরুতর আহত হন বলে খবর। যদিও পরিস্থিতি নিয়ে বিকেলেই বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে বিএসএফ। বিস্তারিত আলোচনা ঘটনা নিয়ে হয়। আর এরপরেই লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ভারতের দিকে ঘটনা নিয়ে আঙুল তুলল। শুধু তাই নয়, রীতিমত হুমকি দিল। যদিও তা কানে তুলতে নারাজ ভারত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications