India-Canada conflict:কানাডাকে দিল্লির দূতাবাস থেকে কর্মী কমাতে বলল বিদেশমন্ত্রক

খালিস্তানপন্থী নেতা খুনের ঘটনায় ভারতের যোগ থাকার মন্তব্যের জেরে কানাডার সঙ্গে সম্পর্কের তিক্ততা আরও বাড়ল ভারতের। গতকাল কানাডার ভিসা দেওয়া বন্ধ করেছে ভারত। এবার দিল্লিতে কানাডার দূতাবাসের কর্মীর সংখ্যা কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিদেশমন্ত্রকের পক্ষ থেকে কানাডা সরকারকে এই বার্তা পাঠানো হয়েছে। দেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করছে কানাডা। দিল্লি অভিযোগ করেছে কানাডার কূটনীতিকরা। গতকালই সাংবাদিক বৈঠক করে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, কানাডাকে তাঁদের দূতাবাস থেকে কূটনীতিকের সংখ্যা কমাতে বলা হয়েছে।

India-Canada conflict

খালিস্তান পন্থী নেতা নিজ্জরের হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের যোগ থাকতে পারে মন্তব্য করেছিলেন কানাডার প্রধানমন্ত্রকী জাস্টিন ট্রুডো। তারপরেই দুই দেশের মধ্যে এই নিয়ে চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। গতকালই ভারতের পক্ষ থেকে কানাডায় ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। ট্রুডো দাবি করেছিলেন নির্জ্জরের হত্যাকাণ্ডে ভারত সরকারের এজেন্ট যুক্ত থাকতে পারে।

তারপরেই একের পর এক কড়া পদক্ষেপ করতে শুরু করে দিয়েছে মোদী সরকার। গতকাল কানাডার ভিসা দেওয়া বন্ধ করা হয়েছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে নোটিস জারি করে জানানো হয়েছে ২১ তারিখ থেকে বন্ধ করে দেওয়া হল কানাডার ভিসা দেওয়া। পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

তার পরের দিনই আবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে কানাডা সরকারকে দিল্লির দূতাবাসে কর্মী কমানোর কথা বলা হয়েছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে কানাডার দূতাবাসে ভারতের যে পরিমান কর্মী রয়েছে তার থেকে অনেক বেশি কর্মী ভারতে কানাডার দূতাবাসে রয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি সাংবাদিক বৈঠক করে বলেছেন,কানাডা রাজনৈতিক ভাবে প্রভাবিত হয়ে কাজ করছে।

তিনি আরও জানিয়েছেন ভারতের কাছে তথ্য রয়েছে অপরাধ মূলক কাজের জন্য কানাডার মাটিকে ব্যবহার করা হচ্ছে। কানাডা সরকারকে এই তথ্য জানানোও হয়েছিল। কানাডায় ভারতীয় দূতাবাসের কর্মীদের নানা রকম হুমকির মধ্যে পড়তে হচ্ছে। কানাডা সরকারের উচিত দেশে সন্ত্রাসবাদী কাজকর্মে রাশ টানা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+