Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বড় স্ট্রাইক মোদী সরকারের! পাক কূটনীতিকদের 'Persona Non Grata' তকমা ভারতের, এটি আসলে কি জানেন?

What Is Persona Non Grata: কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি (pahalgam attack) হামলার পরই কড়া পদক্ষেপ করল ভারত। পাক হাই কমিশনে কর্মরত ডিফেন্স, মিলিটারি, নাভাল ও এয়ার অ্যাডভাইজরদের 'পারসোনা নন গ্রাটা' বলে উল্লেখ করল নয়া দিল্লি।

বুধবার রাতেই ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে দায়িত্বরত ডিফেন্স, নেভি ও অ্যাডভাইজরদের ফিরিয়ে আনার কথাও ঘোষণা করেছে সরকার। বর্তমান পরিস্থিতিতে যা খুবই তাৎপর্যপূর্ণ (What Is Persona Non Grata) বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এই পদক্ষেপ ভারত এবং পাকিস্তানের মধ্যে উতেজনা বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

What Is Persona Non Grata

What Is Persona Non Grata: 'পারসোনা নন গ্রাটা'-র অর্থ কী?

এটি আসলে ল্যাটিন কথা। এর (What Is Persona Non Grata) অর্থ হল, কোনও ব্যক্তিকে অবাঞ্ছিত বা অনভিপ্রেত বলে উল্লেখ করা। আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে এই টার্ম ব্যবহার করা হয়। যে দেশে একজন কূটনীতিক কর্তব্যরত আছেন, সেই দেশেই তাঁকে অবাঞ্ছিত বলে উল্লেখ করতে এই শব্দ ব্যবহার করা হয়। অন্য দেশের কূটনীতিকের বিরুদ্ধে সবথেকে কড়া পদক্ষেপ হল এই 'পারসোনা নন গ্রাটা' আখ্যা।

কূটনৈতিক সম্পর্ক নিয়ে তৈরি ভিয়েনা কনভেনশনে প্রথম এই টার্মের উল্লেখ পাওয়া যায়। সাধারণত কোনও বিদেশ মন্ত্রকের তরফে বিদেশি দূতাবাসে এই চিঠি পাঠানো হয়। সেই চিঠিতেই বলা থাকে যে সংশ্লিষ্ট দেশের কূটনীতিককে আর এই দেশে গ্রহণযোগ্য বলে ধরা হবে না। কেন এই চিঠি দেওয়া হল, তার কোনও ব্যাখ্যাও দিতে হয় না।

ভিয়েনা কনভেনশন অনুযায়ী, পারসোনা নন গ্রাটা বলে উল্লেখ করা হলে তার ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্য়ে দেশ ছাড়তে হবে ওই কূটনীতিককে। ভারত পাকিস্তানি কূটনীতিকদের এক সপ্তাহ সময় দিয়েছে।

পহেলগাঁতে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের প্রাণ গিয়েছে। ওই ঘটনার পর থেকেই ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের ক্রমাগত অবনতি হতে শুরু করেছে। ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়েছে আটারি সীমান্ত, স্থগিত করা হয়েছে সিন্ধু চুক্তি। গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়ে দেন পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আর তারই মধ্যে কূটনীতিকদের সরানোর কথা বলা হয়।

What Is Persona Non Grata: ভারত ছাড়ার নির্দেশ

শুধু তাই নয়, SAARC ভিসা এক্সেম্পশন স্কিম (SVES)-এর অধীনে পাকিস্তানি নাগরিকদের ভারতে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে ইতিমধ্যেই। বর্তমানে ভিসা নিয়ে ভারতে রয়েছেন যে সব পাকিস্তানিরা, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+