স্থিতাবস্থায় ফিরছে পূর্ব লাদাখ, প্যাংগং লেক থেকে সেনা সরাচ্ছে চিন
লাদাখের প্যাংগং লেকের (pangong lake) পাশ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ভারত (india) ও চিন (china) উভয়েই। ইতিমধ্যেই সেখান থেকে ট্যাঙ্ক (tank) এবং পদাতিক সেনা (infantry )সরাতে শুরু করেছে তারা। দুদেশের মধ্যে এলাকাকে
লাদাখের প্যাংগং লেকের (pangong lake) পাশ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ভারত (india) ও চিন (china) উভয়েই। ইতিমধ্যেই সেখান থেকে ট্যাঙ্ক (tank) এবং পদাতিক সেনা (infantry )সরাতে শুরু করেছে তারা। দুদেশের মধ্যে এলাকাকে নিরস্ত্র করার প্রক্রিয়া হিসেবে সেই কাজ শুরু হয়েছে।

সেনা সরিয়েছে ভারত-চিন উভয়েই
সূত্রের খবর অনুযায়ী প্রথম দফার নিরস্ত্রিকরণের প্রক্রিয়া হিসেবে সেখান থেকে ট্যাঙ্ক সরাতে শুরু করে ভারত। সেগুলিকে নয়মা এবং সংলগ্ন এলাকায় নিয়ে রাখা হয় ভারতের তরফে। অন্যদিকে চিন তাদের সেনাসিরিজাপ ও মলদো গ্যারিসনের ওপারে ফিরিয়ে নিয়ে গিয়েছে। এই সেনা সরানোর কাজ শুরু হয়েছে বুধবার বিকেল থেকে। সূত্রের খবর অনুযায়ী, আগামী সাতদের মধ্যে প্যাংগং লেকের দুই পাড় থেকে দুই দেশ সেনা পুরোপুরি প্রত্যাহার করে নেবে।
দুদেশেক মধ্যে পদ্ধতিগুলি চূড়ান্ত হয়েছে একদিকে হটলাইনে আলোচনা অন্যদিকে ৮ ও ৯ ফেব্রুয়ারি চুষুল সেক্টরে দুপক্ষের সেনাবাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমে।

ফের আলোচনা হবে দুপক্ষের
প্রথম পর্যায়ের নিরস্ত্রিকরণের শেষ হওয়ার পরে দুই দেশ ফের আলোচনায় বসবে বলে জানা গিয়েছে। সেই সময় দুইপক্ষই দুদেশের মধ্যে থাকা বিতর্কিত অঞ্চলগুলি নিয়ে আলোচনা করবে। এর মধ্যে রয়েছে পেট্রোলিং পয়েন্ট ১৭ এবং পেট্রোলিং পয়েন্ট ১৫।

স্ট্র্যাটেজিক পয়েন্ট ছেড়েছে ভারতও
প্যাংগং লেকের দক্ষিণ পাড়ে রেজাংলা এবং রিচেন লা মতো কৌশলগত উঁচুস্থানগুলিতেও নিরস্ত্রিকরণের প্রক্রিয়া শুরু করেছে ভারত। গত অগাস্টে এই জায়গাগুলি দখল করেছিল ভারতীয় সেনা।

সেনা সরানো নিয়ে প্রতিরক্ষামন্ত্রী
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার জানিয়েছেন, নিরস্ত্রিকরণ করছে দুইপক্ষই। উভয়পক্ষের সমঝোতায় পৌঁছতে ভারতকে কিছুই হারাতে হয়নি। তবে ভারতকে এবার ফিঙ্গার তিনের কাছে ধান সিং থাপা পোস্টের কাছে পৌঁছতে হবে। অন্যদিকে চিনকে ফিঙ্গার আটের পূর্ব দিকে যেতে হবে। চিন সেখানকার স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা করায় দুদেশ পূর্ব লাদাখের প্যাংগং লেকের দুদিকে প্রায় ৫০ হাজার সেনার জমায়েত করেছিল।












Click it and Unblock the Notifications