Kailash Mansarovar Yatra: তিক্ততা অতীত, ৪ বছর পর কৈলাস-মানস সরোবর যাত্রা শুরুর সিদ্ধান্ত ভারত-চিনের
Kailash Mansarovar Yatra: ভারত ও চিনের দ্বিপাক্ষিক সম্পর্কে ক্রমশ উন্নতি। এবার কৈলাস মানস সরোবর যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিল দুই দেশ। বেজিংয়ে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির দু'দিনের বেজিং সফরে গলল বরফ। দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবাও চালু করার সিদ্ধান্ত। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও স্বাভাবিকের পথে আনার ইঙ্গিত দুই দেশেরই।
চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বিক্রম মিশ্রির বৈঠকে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। ২০২৫ সালের গ্রীষ্মকালেই কৈলাস মানস সরোবর যাত্রা শুরু হবে। তবে এনিয়ে দু'দেশের মধ্যে বিস্তারিত বৈঠক করা হবে বলে জানা গিয়েছে। ২০২০ সাল থেকে কৈলাস মানস সরোবর যাত্রা বন্ধ রয়েছে। তবে এবার তিক্ত অতীত ভুলে তা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ভারত ও চিন।

গণজ্ঞাপনে উৎসাহ দিতে ও বুদ্ধিজীবীদের মধ্যে ভাবনার আদান প্রদানেও জোর দিতে সম্মত হয়েছে ভারত ও চিন। এব্যাপারে বিদেশমন্ত্রকের তরফ একাধিক কর্মসূচির আয়োজনও করা হবে বলে জানান তিনি। এদিন বিদেশমন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়, গত অক্টোবরে কাজানে নরেন্দ্র মোদী ও শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠকে মৌখিক চুক্তি অনুযায়ী দুই দেশের সম্পর্ক মজবুতে জনস্বার্থমূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তলানিতে ঠেকা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার চেষ্টা করা হচ্ছে দুই তরফেই।
রবিবারেই চিনের রাজধানী বেজিংয়ে গিয়েছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি। সোমবার বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। দুই দেশের পারস্পারিক সহাবস্থান ও সমর্থনই ভারত ও চিনের পক্ষে অনুকূল হবে বলে বার্তা শি জিনপিংয়ের মন্ত্রীর। তিনি বলেন, সন্দেহের বাতাবরণ তৈরি করা বা দূরে সরে যাওয়া নয়, বরং পারস্পারিক ভরসায় শান দেওয়া উচিত ভারত ও চিনের।
এদিন চিনের শাসকদল কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক দফতরের প্রধান লিউ জিয়ানচাউ-এর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। চিনের রাষ্ট্র পোষিত সংবাদমাধ্যমের দাবি, উভয়ের মধ্যে বিভিন্ন চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। চিন ও ভারতের সম্পর্কে স্থিতাবস্থা আনার বিষয়েও আলোচনা সেরেছেন দুই জন। এরপর চিনের উপ-বিদেশমন্ত্রী সান ওয়েডং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন ভারতের বিদেশসচিব। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের অতীত ফেলে এসে পারস্পারিক আস্থা ভরসা অর্জনে এগিয়ে এসেছে ভারত ও চিন।
-
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান











Click it and Unblock the Notifications