শান্তি নেই ব্রিটেনেও, বিক্ষোভের আগুনে পুড়ছে রানির দেশ, ভারতীয়দের লন্ডন সফর নিয়ে সতর্ক করল বিদেশমন্ত্রক
বিক্ষোভের আগুনে পুড়ছে রানির দেশ। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ব্রিটেনের নাগরিকরা। বিক্ষোভ সামাল দিতে প্রতিরোধ গড়ছে ব্রিটেনের পুলিশও। ব্রিটেনের বিভিন্ন জায়হায় অশান্তি ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই প্রায ৪০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
ব্রিটেনের সামগ্রিক পরিস্থিতির কথা বিবেচনা করে সেখানে বসবাসকারী ভারতীয়দের সতর্ক করেছে দূতাবাস। ব্রিটেনের বিভিন্ন জায়গায় ভ্রমণের ক্ষেত্রে সতর্ক হয়ে চলার অনুরোধ করা হয়েছে। পর্যটকদের এই মুহূর্তে ব্রিটেন সফর এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। ব্রিটেনের পরিস্থিতির দিকেও নজর রাখছে ভারত।

লন্ডনে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সেখানে বসবাসকারী ভারতীয়দের সতর্ক করে বলা হয়েছে, বিক্ষোভ প্রবণ এলাকায় এই মূহূর্তে যাওয়া যেন এড়িয়ে চলেন তাঁরা। ব্রিটিশ প্রধানমন্ত্রী রীতিমতো বিক্ষোভকারীদের হুঁশিয়ার করেছেন এবং মুসলিম সম্প্রদায়ের মানুষের উপরে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন। এবং যাঁরা এই কাজ করছেন তাঁদের কড়া শাস্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ব্রিটেনে মুসলিম শরণার্থীদের উপরে হামলা চালানো হচ্ছ বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। কোনও মসজিদ এবং মুসলিম সম্প্রদায়ের উপরে হামলা বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ব্রিটেনের একাধিক শহরে মসজিদে হামলা এবং দোকানপাট লুঠের ঘটনা ঘটে চলেছে।
বিক্ষোভকারীর পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ছে এবং বাজি ছুড়ে মারা হচ্ছে। পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে ব্রিটেনে। এদিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। কিন্তু ব্রিটেন সরকার সেই আর্জি খারিজ করে দেন। এবং শেখ হাসিনাকে আপাতত ভারতে আশ্রয় নিতে হয়েছে। বাংলাদেশও বিক্ষোভের আগুনে পুড়ছে। শয়ে শয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে রয়েছে বলে জানা গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications