লাদাখ আর কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, বেজিংকে ফের স্মরণ করিয়ে কড়া বার্তা ভারতের
লাদাখ আর কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, বেজিংকে ফের স্মরণ করিয়ে কড়া বার্তা ভারতের
লাল ফৌজ যেন চোখ তুলে না তাকায়। আবারও হুঁশিয়ার করল ভারত। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে বেজিংকে হুঁশিয়ার করে বলা হয়েছে লাদাখ আর কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। কড়া জবাব দিলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। লাদাখ সীমান্ত কিছুতেই সেনা সরাতে নারাজ বেজিং। সেনা সরানো নিয়ে গোঁ ধরে বসে আছে লালফৌজ।

চিনকে কড়া বার্তা
চিনকে কড়া বার্তা দিয়েছেন বিদেশমন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বেজিংয়ের রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ। সেদিকে চোখ তুলে না তাকানোই ভাল। এর উপর চিনের নাক গলানোর কোনও অধিকারই নেই। ভারত তা একেবারেই মেনে নেবে না। লাদাখ এবং কাশ্মীর নিয়ে কারোর কথা বলা উচিত নয় বলে মন্তব্য করেছেন শ্রীবাস্তব।

লাদাখ বৈঠক
দফায় দফায় বেজিংয়ের সঙ্গে বৈঠক হয়ে চলেছে ভারতের। লাদাখের প্যাংগং সো থেকে সেনা প্রত্যাহার নিয়ে এখনও পর্যন্ত সাত দফায় বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে। প্রতিটি বৈঠকেই সেনা পর্যায়ের কমান্ডার স্তরের অফিসার ছিলেন। কিন্তু কোনওবারেই সমস্যা সমাধানের কোনও উপায় বেরিয়ে আসেনি। প্যাংগং সো-তে নিজেদের অবস্থান নিয়ে অনড় মনোভাব রেখেছে বেজিং।

LAC মানতে নারাজ চিন
জিনপিং নাকি কিছুতেই এলএসি মানতে চাইছেন না। ১৯৬২-যুদ্ধের পর লাদাখ সীমান্ত নিয়ে যে বিতর্ক হয়েছিল সেটা চিন মানতে চাইছে না বলে সংসদে জানিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন ভারত এক ইঞ্জি জমি ছাড়তে নারাজ। সব রকম পরিস্থিতির জন্য সেনা বািহনী তৈরি রয়েছে।

লাদাখে সেনা বাড়াচ্ছে বেজি
এদিকে সেনা পর্যায়ের আলোচনার মধ্যেই লাদাখ সীমান্তে সেনা বাড়াতে শুরু করেছে বেজিং। অতিরিক্ত প্রায় ৬০০০ সেনা মোতায়েন করেছে বেজিং। ভারতও পিছিয়ে নেই শীতের মধ্যে লালফৌজের মোকাবিলায় সবরকম প্রস্তুতি সেরে ফেলেছে ভারতীয় ফৌজ। অস্ত্র, ট্যাঙ্ক, কপ্টার থেকে শুরু করে খাবার, শীতের পোশাক সব মজুত করা হয়েছে লাদাখে।












Click it and Unblock the Notifications