দেশে ভ্যাকসিনেশনের গতিতে বাকি রাজ্যকে পিছনে ফেলে এগিয়ে উত্তরপ্রদেশ, পরিসংখ্যানে কোথায় দাঁড়িয়ে বাংলা
ভারতে কোভিড ভ্যাকসিনেশনের গতিতে সবচেয়ে এগিয়ে রয়েছে যোগী রাজ্য উত্তরপ্রদেশ। এই রাজ্যে এখনও পর্যন্ত যা পরিসংখ্যান , তাতে সবচেয়ে বেশি নাগরিককে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এদিকে, শুধু যোগী রাজ্যই নয়, মহারাষ্ট্র ও গুজরাতও নয়া রেকর্ডের মুখে দাঁড়িয়েছে করোনা ভ্যাকসিন নিয়ে। একনজরে দেখা যাক, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পেশ করা কয়েকটি পরিসংখ্যান।

উত্তরপ্রদেশে করোনা টিকা পরিসংখ্যান
দেশে এযাবৎকালে সবচেয়ে বেশি ভ্যাকসিনেশন হয়েছে উত্তরপ্রদেশে। এই তথ্য দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেখানে বলা হচ্ছে, করোনা পরিস্থিতিতে যোগী আদিত্যনাথ শাসিত রাজ্যে ৭.০৪ কোটি মানুষ ভ্যাকসিনেটেড হয়েছেন এখনও পর্যন্ত। গোটা দেশে ৬৩.৪৩ কোটি মানুষ এখনও পর্যন্ত ভ্যাকসিনেটেড হয়েছেন। এঁদের মধ্যে ১৪.৫৮ কোটি জন অর্থাৎ ২৩ শতাংশ সম্পূর্ণ ভ্যাকসিনেটেড হয়েছেন। তবে উত্তর প্রদেশে বহু সংখ্যক মানুষের করোনা ভ্যাকসিনেশনের খবর হলেও, সম্পূর্ণ ভ্যাকসিন ডোজ এখনও যোগী রাজ্যে অনেকেই পাননি। উত্তরপ্রদেশের একটা বড় অংশের মানুষই এখনও করোনার দ্বিতীয় ডোজ পাননি। সেই জায়গা থেকে রীতিমতো উদ্বেগে উত্তর প্রদেশ। কারণ দ্বিতীয় স্রোতের সময় উত্তরপ্রদেশ বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়। একদিকে অক্সিজেন পেতে সমস্যা অন্যদিকে হাসপাতালে বেড পেতে সমস্যা। সেই জায়গা থেকে উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত যেভাবে বহু মানুষ করোনার দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন, তা রীতিমতো তাৎপর্যবাহী।

সম্পূর্ণ ভ্যাকসিনেশনে এগিয়ে কারা?
উল্লেখ্য, দেশে সম্পূর্ণ ভ্যাকসিনেশনের গতিতে এগিয়ে মহারাষ্ট্র ও গুজরাত। গুজরাতে এখনও পর্যন্ত ১.১৩ কোটি মানুষ করোনার ভ্যাকসিন পেয়েছেন। আর তার ফলে ১.১৩ কোটি মানুষ সম্পূর্ণ ভ্যাকসিন পেয়েছেন। এদিকে করোনায় ব্যাপকভাবে বিপর্যস্ত মহারাষ্ট্রে মোট ৫.৭১ করোনা টিকা গ্রাহকের মধ্যে দুটি ডোজ দেওয়া সম্পূর্ণ হয়েছে ১.৫৪ জনের। এদিকে পরিসংখ্যানে দেখা যাচ্ছে, করোনা পরিস্থিতিতে উত্তর প্রদেশের মাত্র ১৬ শতাংশ মানুষ সম্পূর্ণ রূপে ভ্যাকিসনেশন পেয়েছেন। পরিসংখ্যানে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের থেকে ২৭,৮৭৮ জনকে বেশি ভ্যাকসিন দিয়েছে গুজরাত। ফলে সেই দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে বিজয় রূপানির রাজ্য।

বাংলার পরিস্থিতি
পরিসংখ্যানে খুব একটা পিছিয়ে নেই বাংলা। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মোট দুটি ডোজের ভ্যাকসিন পেয়েছেন ১.১১ কোটি মানু। এরপরই রয়েছে রাজস্থান। সেখানে ১.০৬ কোটি মানুষ পেয়েছেন দুটি ডোজের ভ্যাকসিন। এরপর রয়েছে কর্ণাটক। সেখানে ১ কোটি মানুষ দুটি ডোজের ভ্যাকসিন পেয়েছেন। এদিকে , কেন্দ্রের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, করোনার দ্বিতীয় স্রোত কাটিয়ে উত্তরপ্রদেশ গত অগাস্ট মাসে সবচেয়ে বেশি টিকা প্রদান করেছে। তা শুধুমাত্র অগাস্ট মাসের নিরিখে একটি বড় দিক। প্রতিদিন অগাস্ট মাসে উত্তরপ্রদেশে প্রা ৭.৬ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। যেখানে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাতে প্রতিদিন ৫ লাখ জনকে অগাস্ট মাসে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে।

অগাস্টের পরিসংখ্যান ও উত্তরপ্রদেশ
উত্তরপ্রদেশ ইতিমধ্যেই ২.২ কোটি মানুষকে করোনা ভ্যাকসিন দিয়েছে অগাস্ট মাসে। ইতিমধ্যেই অগাস্ট মাসে মধ্যরপ্রদেশ ১.৩৩ কোটি মানুষকে ভ্যাকসিনেট করেছে। অগাস্টে মহারাষ্ট্র ১.২৫ কোটি ,গুজরাত ১.২১ কোটি , বিহারে ১.০৮ কোটি , কর্ণাটক ১.০৫ কোটি মানুষকে করোনা ভ্যাকসিন দিয়েছে। প্রতি দিনের ভ্যাকসিনেশনের গতির নিরিখে উত্তর প্রদেশের পরই রয়েছে মধ্যপ্রদেশ। এরপরই রয়েছে মহারাষ্ট্র, গুজরাত। সবচেয়ে কম ভ্যাকসিনেশনের তালিকায় রয়েছে হরিয়ানা, অসম, ওড়িশা।

দ্বিতীয় স্রোত কাটিয়ে ভ্যাকসিনেশনের গতি
উল্লেখ্য, গত এপ্রিল থেকে ইঙ্গিত শুরু হয়েছিল করোনার জেরে দ্বিতীয় স্রোতের। এরপর দ্বিতীয় স্রোত কাটিয়ে বিভিন্ন রাজ্যে নিজের মতো করে টিকাকরণের পথে হাঁটে। তবে করোনার দ্বিতীয় স্রোতের প্রাথমকি ধাক্কা সামনে দেশের বিভিন্ন রাজ্য কার্যত জুন মাস থেকে টিকাকরণের গতি বাড়াতে পারে। এর আগে ১৬ জানুয়ারি ২০২১ সালে শুরু হয় ভারতের করোনার বিরুদ্ধে ভ্যাকসিনেশন। দেখা যায়, ফেজ হিসাবে করোনা ভ্যাকসিন দেওয়ার পর সবচেয়ে বেশি ভ্যাকসিনেশন হয়, অগাস্ট মাসে। দেখা গিয়েছে দেশে অগাস্ট মাসের ২৯ দিনের মধ্যে দেশে ১৬.৪০ কোটি ভ্যাকসিনেশন হয়েছে। এদিকে অএমন এক পরিস্থিতিতে শেষ ২৪ ঘণ্টার পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে , ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩০,৯৪১ জন। সুস্থ হয়েছেন ৩৬,২৭৫ জন। এদিকে মোট সুস্থ হয়েছেন ৩,১৯,৫৯,৬৮০ জন। মৃতের সংখ্যা ৪,৩৮,৫৬০ জন। এদিকে, শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫০ জনের।












Click it and Unblock the Notifications