যোগী রাজ্যে একই পরিবারের ৩২ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত
একই পরিবারের ৩২ জন সদস্য করোনা আক্রান্ত
পরিবারের ৩২ জন সদস্যই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। মঙ্গলবার সরকারিভাবে জানানো হয়েছে যে ওই পরিবারের ৩২ জন সদস্য একই অঞ্চলে আলাদা আলাদ জায়গায় থাকতেন। তাঁরা প্রত্যেকেই কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছেন।

বান্দা শহরের মুখ্য স্বাস্থ্য অধিকর্তা (সিএমও) এনডি শর্মা বলেন, 'সোমবার সন্ধ্যা পর্যন্ত এই জেলায় ৪৪টি নতুন করোনা আক্রান্তের নিশ্চিত কেস পাওয়া গিয়েছে। এর মধ্যে বান্দা শহরের ফুটা কুয়ান এলাকায় একই পরিবারের ৩২ জন সদস্য করোনায় আক্রান্ত।’ তিনি জানিয়েছে এখনও পর্যন্ত ৮০৭ জন রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে যর মধ্যে আটজন মারা গিয়েছে ও ৩৬০ এখনও সক্রিয় রোগী। বাকি ৪৩৯ জনের চিকিৎসা হয়েছে এবং তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত ২,২৫,৬৩২ জন। সংক্রমণের জেরে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে সব ধরনের সরকারি ও বেসরকারি এবং সামাজিক অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে সম্পূর্ণ লকডাউন আর হচ্ছে না বলে জানিয়েছে যোগী সরকার।












Click it and Unblock the Notifications