দিল্লিতে অঙ্গদানের মধ্য দিয়ে দুটি হাত ফিরে পেলেন, ফের রঙ-তুলিতে ছবি আঁকবেন চিত্রকর
চিকিৎসক দলের অসাধ্য সাধন ও এক মহিলার বাড়িয়ে দেওয়া হাত। তাতেই যেন এক লহমায় বদলে গেল পৃথিবী। মর্মান্তিক ঘটনা ঘটেছিল বছর ৪৫ - এর এক ব্যক্তির সঙ্গে। দুটি হাত কাটা পড়ে যায়। সেই ব্যক্তি আবার হাত ফিরে পেয়েছেন। এই ঘটনা রাজধানী দিল্লির।
দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে বড় অস্ত্রোপচার হয়েছে। অঙ্গ প্রতিস্থাপনের কথা তো ভারতবর্ষে এখন শোনা যায়। তবে হাত প্রতিস্থাপন এখন অবধি হয়নি। সেই ঘটনা এবার দেখা গেল। ওই হাসপাতালে এক রোগীর দুটি হাত প্রতিস্থাপনের পর নতুন করে লাগানো হল৷

২০২০ সালে এক ট্রেন দুর্ঘটনা হয়। ওই বাসিন্দা তার দুটি হাত হারিয়েছিলেন। তিনি এরপর কী করবেন? তাই নিয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে। মানসিক যন্ত্রণা মুহূর্তে গ্রাস করেছিল। এভাবেই কাটছিল দিন। তিনি ছবি আঁকতেন। হাত না থাকায় সেই ছবি আঁকাও বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত তিনি হাত ফিরে পেলেন। তবে এই হাত অন্য এক মহিলার। এবার সেই ঘটনাই আলোকপাত করা হবে।
মীনা মেহতা দক্ষিণ দিল্লির একটি বিশিষ্ট স্কুলের প্রাক্তন প্রশাসনিক প্রধান। দীর্ঘ অসুস্থতার পরে তার মস্তিষ্কের মৃত্যু ঘটে। এই অবস্থায় অঙ্গদানের সিদ্ধান্ত নেওয়া হয়। মীনা মেহতা জীবদ্দশায় অঙ্গদানের অঙ্গীকার করেছিলেন। তার কিডনি, লিভার এবং কর্নিয়া অন্য তিনজনের জন্য দান করা হয়। এরপর জানা যায় ওই শিল্পীর কথা। মীনার হাত দুটিও দান করা হয়।
কিন্তু হাত নতুন করে লাগানো অত্যন্ত কঠিন কাজ। চিকিৎসক দল কঠোর পরিশ্রম করে অপারেশন থিয়েটারে। দুটি আলাদা মানুষ। তাদের শিরা-উপশিরা সব কিছুই আলাদা। সেক্ষেত্রে হাতের কাটা অংশগুলিকে নিখুঁতভাবে জোড়া দেওয়া ছিল আসল কাজ। প্রতিটি শিরা উপশিরাকে এক এক করে যুক্ত করা হয়।
এই অস্ত্রোপচার শেষ করতে ১২ ঘণ্টার বেশি সময় লাগে। চিকিৎসকদের থেকে জানা গিয়েছে, এই অস্ত্রোপচার সম্পূর্ণ সফল। তিনি আবার ছবি আঁকতে পারবেন। স্বাভাবিক জীবনে এখন তার ফিরে যাওয়ার অপেক্ষা। এমন কথাই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। অস্ত্রোপচার শেষ হবার পর চিকিৎসকরা ছবিও তুলেছিলেন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications