ফিরছেন যোগীই, কোন মন্ত্রে জয়, বললেন ইউপির বিজেপি নেতা

ফিরছেন যোগীই, কোন মন্ত্রে জয়, বললেন ইউপির বিজেপি নেতা

যে স্লোগানে বঙ্গে-বাজিমাত করেছে তৃণমূল সেই 'খেলা হবে' স্লোগানের হিন্দি ভার্সন নিয়ে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে অখিলেশ যাদবরা৷ পিছিয়ে নেই মায়াবতীও! এমনকি তৃণমূলও প্রস্তুতি হিসেবে পার্টি অফিস খুলেছে ইউপিতে৷ বিরোধীরা যখন আস্তে আস্তে মাঠে নামছে তখন কী করছেন যোগী ব্রিগেড? ইউপিতে আবার ফিরে আসা নিয়ে কতটা আশাবাদী বিজেপি নেতৃত্ব? ২০২২ এর লড়াইয়ের জন্য কী প্রস্তুতিই বা নিচ্ছে ইউপি বিজেপি? রইল ওয়ানইন্ডিয়ার বিশেষ প্রতিবেদন পাঠকদের জন্য।

কোভিডের দ্বিতীয় ওয়েভে সাফল্যের ক্ষতিয়ান মানুষের কাছে তুলে ধরা

কোভিডের দ্বিতীয় ওয়েভে সাফল্যের ক্ষতিয়ান মানুষের কাছে তুলে ধরা

ওয়ানইন্ডিয়াবাংলার সঙ্গে কথা বলতে গিয়ে ইউপিরই এক জনপ্রিয় বিজেপি নেতা বলেন, ভোটে জেতার জন্য যোগীজীকে আলাদা ভাবে প্রচার করতে হবে না৷ ওঁর পাঁচবছরের কাজই মানুষের আশির্বাদ পাওয়ার জন্য যথেষ্ট৷ এরপরই পরিসংখ্যান দিয়ে ইউপির বিজেপি নেতা বলেন, প্রায় ২২ কোটি মানুষ বসবাস করেন উত্তরপ্রদেশে। তাও দৈনিক সংক্রমণ ১০০ র কিছু বেশি। কেরলা ও মহারাষ্ট্রের মতো রাজ্যগুলোতে এরচেয়ে অনেকটায় কম জনসংখ্যা থাকা সত্ত্বেও দৈনিক সংক্রমণ ১০০০০ হাজারের কাছে৷ স্বাভাবিকভাবেই মানুষ বুঝতে পারছে কোন সরকার কাজ করছে এই মহামারির সময়।

রাম মন্দির ইস্যু

রাম মন্দির ইস্যু

২০২০, ৫ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের উপস্থিতিতে হিন্দুদের বহু কাঙ্খিত রামমন্দিরের ভূমি পুজো হয়। শুধু ২০২৪ নয় ২০২২ এর ভোটেও অযোধ্যার রাম মন্দিরের ভূমিপুজো হওয়ার ঘটনা যোগী সরকারকে বাড়আি সুবিধা দেবে বলে আত্মবিশ্বাসী ইউপির এই বিজেপি নেতা৷

যোগীর শক্তিশালী প্রশাসন

যোগীর শক্তিশালী প্রশাসন

গ্যাংস্টার দুবের এনকাউন্টার হোক কিংবা ইফটিজিংয়ের জন্য কড়া পদক্ষেপ আদিত্যনাথ ক্ষমতায় আসার পর থেকেই দেশে বারবার চর্চিত ও প্রশংসিত হয়েছে যোগীর পুলিশ৷ ক্ষমতায় আসার আগেই বাহুবলী মুক্ত উত্তরপ্রদেশ করার কথা বারবার বলেছিলেন যোগী৷ নিজের ৫ বছরের সময়ে পুলিশকে বাড়তি ক্ষমতা দিয়ে উত্তরপ্রদেশের সাধারণ মানুষকে বাহুবলীদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছেন যোগী আদিত্যনাথ। আর এই চেষ্টায় ২০২২এ বিজেপির ঝুলি ভরবে বলে মনে করছেন ইউপি বিজেপির এই নেতা।

মন্ত্রীসভায় পরিবর্তন এনে ব্রাহ্মণদের কাছে টানার চেষ্টা

মন্ত্রীসভায় পরিবর্তন এনে ব্রাহ্মণদের কাছে টানার চেষ্টা

উত্তরপ্রদেশ প্রায় ১০ শতাংশের বেশি ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ-প্রভাবিত ভোট রয়েছে৷ শেষ পঞ্চদয়েত নির্বাচনে এই ব্রাহ্মণ ভোটের একটা বড় অংশ কোন কারণে হাতছাড়া হয়েছে বিজেপির। তাই আ আর কোনরকম রিস্ক না নিয়ে ব্রাহ্মণদের মন জয়ে ফোকাস করছে বিজেপি৷ সূত্রের খবর কংগ্রেস থেকে বিজেপিতে পা রাখস জিতিন প্রসাদকে মন্ত্রীসভায় জায়গা দিয়ে ব্রাহ্মণদের কাছে টানার প্রচেষ্টা শুরু করেছে যোগী সরকার৷

আইফোন, টেসলার মতো বড় সংস্থার উত্তরপ্রদেশে বিনিয়োগের আগ্রহ

আইফোন, টেসলার মতো বড় সংস্থার উত্তরপ্রদেশে বিনিয়োগের আগ্রহ

করোনার প্রথম ওয়েভ থেকেই বিশ্বের বড় মোবাইল ফোন তৈরি সংস্থা যেমন আইফোন, স্যামসাংএর মতে ব্র্যান্ড এবং টেসলার মতো বিখ্যাত গাড়ি তৈরির কোম্পানিগুলি উত্তরপ্রদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে৷ পাশাপাশি নিজের রাজ্যে শিল্পের অনুকূল পরিবেশ তৈরিতে জোর দিয়েছেন যোগী আদিত্যনাথ। ইউপির যুব সমাজের কাছে এই উদ্যোগ প্রশংসিত এবং তার প্রভাব ভোট বাক্সে পড়বে বলেই মনে করছে উত্তরপ্রদেশ বিজেপি৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+