বেতন নিয়ে দুঃসংবাদ শোনাল সমীক্ষকরা, দশকের সবচেয়ে কম হারে বৃদ্ধির সম্ভাবনা

বেতন নিয়ে দুঃসংবাদ শোনাল সমীক্ষকরা, দশকের সবচেয়ে কম হারে বৃদ্ধির সম্ভাবনা

দেশের আর্থিক মান যে ক্রমশ নামছে তা প্রকাশ্যে এসেছে বেতন বৃদ্ধির হারে। সমীক্ষা বলছে গত এক দশকে ভারতে বেতন বৃদ্ধির হার সবচেয়ে কম হতে চলেছে ২০২০ সালে। ২০০৯ সাল থেকে এই ধীরতা লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন সমীক্ষকরা।

বেতন বৃদ্ধিতে ধীরতা

বেতন বৃদ্ধিতে ধীরতা

গত এক দশক ধরে অত্যন্ত ধীর গতিতে বেতন বৃদ্ধি হচ্ছে ভারতে। ২০০৯ সাল থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। তার মধ্যে আবার ২০২০ সালে বেতন বৃদ্ধির হার সবচেয়ে কম হবে। ৯.১ শতাংশ বেতন বৃদ্ধি হতে চলেছে ভারতের কোম্পানিগুলিতে। ২০১৯ সালে এই হার ছিল ৯.৩ শতাংশ এবং ২০১৮ সালে ছিল ৯.৫ শতাংশ। এতেই স্পষ্ট হয়ে গিয়েছে ভারতের আর্থিক মান ক্রমশ পড়ছে।

কর্মসংকট

কর্মসংকট

বেতন বৃদ্ধির হারের এই পতন বুঝিয়ে দিয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে কর্মসংকট বা বেকারত্ব কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। কিন্তু তারপরেও এশিয়া স্পেশিফিক রিজিওয়নে বেতন বৃদ্ধির হারে অনেকটাই এগিয়ে ভারত। এর অন্যতম কারণ মুদ্রাস্ফীতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ গত কয়েক বছরে গোটা বিশ্বে মুদ্রাস্ফীতি যে পর্যায়ে পৌঁছেছে তাতে সব দেশই সংকটে রয়েছে। বিশেষ করে এশিয়া এবং আফ্রিকার দেশগুলি চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে।

ই-কমার্সে কোম্পানি গুলিতে বেতন বেড়েছে

ই-কমার্সে কোম্পানি গুলিতে বেতন বেড়েছে

এই চরম সংকটের মধ্যেও ২০২০ সালে ই-কমার্স এবং স্টার্ট আপ কোম্পানি গুলি সর্বাধিক মাত্রায় বেতন বৃদ্ধি করেছে। ১০ শতাংশ হারে বেতন বৃদ্ধি করেছে তারা। অন্যদিকে সবচেয়ে খারাপ বেতন বৃদ্ধিতে ধাক্কা খেয়েছে অটো সেক্টর। ১০.১ শতাংশ থেকে কমে ৮.৩ শতাংশ বেতন বৃদ্ধি করেছে অটো সেক্টরে। প্রায় ১০০০টি কোম্পানির উপর সমীক্ষা চালিয়ে এই তথ্য প্রকাশ করেছেন সমীক্ষকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+