Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আর অভিযোগ শুনবে না মৌসুমী বায়ু, IMD-র পূর্বাভাসে চওড়া হাসি চাষিদের মুখে

বর্ষার মুখ ভার করে থাকবে না। এবার খুশির খবর শোনাল আবহাওয়া দফতর। এবার বর্ষা তাড়াতাড়ি এসেছে। কিন্তু কৃষি প্রধান রাজ্যগুলিতে বর্ষার তেমন দেখা যায়নি। কিন্তু অগস্টে সেই সব রাজ্যে বর্ষণ ভাল হবে বলে জানিয়েছে

অর্থাৎ জুলাইয়ের থেকে অগাস্টে ১০৬ শতাংশ বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। যা চাষের জন্য অত্যন্ত জরুরি ছিল। জুন মাসেই বর্ষার বৃষ্টিতে ঘাটতি দেখা দিয়েছিল। জুলাই মাসেই সেই ঘাটতি কমেনি। উল্টে বেড়েছে। এক কথায় মাথায় হাত পড়ে গিয়েছিল চাষীদের।

Monsoon

বর্ষায় দেশের যেসব রাজ্যে ধান চাষ হয় সেই সহ রাজ্যে বৃষ্টি হচ্ছিল না। যেমন পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তেলেঙ্গানা, পাঞ্জাব, হরিয়ানা। এই রাজ্যগুলি মূলক কৃষিপ্রধান রাজ্য ভারতের। সেই রাজ্যগুলিতেই বৃষ্টি হচ্ছিল না। তার জেরে দুশ্চিন্তার কালো মেঘ ঘনীয়ে এসেছিল। খাদ্য শষ্যের দামবৃদ্ধিরক আশঙ্কা তৈরি হয়েছিল। কারণ বর্ষায় ফসল না ভাল হলে অধিকাংশ জিনিসের দাম আরও বেড়ে যেত। কিন্তু সেই আশঙ্কায় আপাতত ইতি টেনেছেন আবহাওয়া দফতর।

সব কিছু যদি ঠিক থাকে তাহলে অগস্ট মাসে কৃষকদের মুখে ফুটবে চওড়া হাসি। কারণ IMD জানিয়ে দিয়েছে ১০৬ শতাংশ বেশি বৃষ্টি হবে এবার অগাস্ট মাসে। অর্থাৎ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। অন্যদিকে উত্তর-পূর্ব এবং পূর্বভারতের রাজ্যগুলিকে অপেক্ষাকৃত কম বৃষ্টি হবে যদিও জুলাই মাসে স্বাবাবিকের থেকে ৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে দেশে।

পাঞ্জাব-হরিয়ানা-হিমাচল প্রদেশ-চণ্ডীগড়-জম্মু কাশ্মীরে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে জুলাই মাসে। ১৪.৩ শতাংশ কম বৃষ্টি হয়েছে। অন্যদিকে বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশায় বর্ষার ঘাটতি দেখা দিয়েছিল। আইএমডি জানিয়েছে অগাস্ট মাসের প্রথম সপ্তাহে পর্যাপ্ত বৃষ্টি হবে। মধ্যভারতের রাজ্যগুলিতে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+