আবহাওয়া দফতরের সুখবর, দেশের গণ্ডির মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু! ১০ রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতরের সুখবর, দেশের গণ্ডির মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু! ১০ রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া (weather) দফতর আগেই পূর্বাভাস দিয়েছে, এবার দেশে স্বাভাবিক বর্ষা (rain) হতে চলেছে। সময় ক্রমশ বর্ষার শুরু দিকেই এগিয়ে চলেছে। সাধারণভাবে দেশের মূল ভূখণ্ড অর্থাৎ কেরলে বর্ষা ঢোকে ১ জুনের আশপাশের সময়ে। তবে তার আগে বর্ষার প্রবেশ হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে (andaman nicobar island)।

অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
অন্ধ্র উপকূলে শক্তি হারিয়ে এই মুহূর্তে নিম্নচাপ এলাকায় পরিণত হয়েছে ঘূর্ণিঝড় অশনি। তবে এর প্রভাব রয়েছে। উপকূল অন্ধ্রপ্রদেশে হাল্কা থেকে মাঝারি, কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। রায়ালসলীমার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। আগামী ২৪ ঘন্টায় উপকূলে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আগামী কয়েকদিন ভারী বৃষ্টি দক্ষিণ ভারতে
কেরল-মাহে-লাক্ষাদ্বীপে আগামী ৫ দিন বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি, কোনও কোনও জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। উপকূল কর্নাটক, তামিলনাড়ু, পুদুচেরী এবং কাড়াইকালে ১২ ও ১৪ মে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।

উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পশ্চিম বায়ু উত্তর-পূর্বের রাজ্যগুলিতে যাচ্ছে। যে কারণে ১২ থেকে ১৬ মে-র মধ্যে অসম-মেঘালয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিচ্ছিন্নভাবে মেঘালয়ে অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১২-১৪ মে-র মধ্যে। অরুণাচল প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে ১৩ থেকে ১৬ মের মধ্যে। নাগাল্যান্ড-মনিপুর-মিজোরাম-ত্রিপুরায় ১৩-১৬ মে-র মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। একইসঙ্গে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গেও।

আন্দামানের কাছেই মৌসুমী বায়ু
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করতে চলেছে ১৫ মে-র আশপাশের কোনও সময়ে। যার জেরে আন্দামান নিকোবরে আগামী ৫ দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর ১৪-১৬ মের মধ্যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। ১৫ ও ১৬ মে দক্ষিণ আন্দামান সাগরে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
প্রসঙ্গ ক্রমে উল্লেখ করা প্রয়োজন দেশের বিভিন্ন অংশে এই মুহূর্তে অনেকগুলি ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা অবস্থান করছে। যেগুলির মধ্যে রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে থাকা একটি ঘূর্ণাবর্ত। একটি অক্ষরেখা উত্তর থেকে দক্ষিণে রয়েছে বিহার থেকে উত্তর ওড়িশা পর্যন্ত। একটি অক্ষরেখা রয়েছে উত্তর-পশ্চিম রাজস্থান থেকে দক্ষিণ-পূর্ব মধ্যপ্রদেশের মধ্যে। এছাড়াও পশ্চিম হিমালয় এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে চলেছে ১৬ মে নাগাদ। যা জেরে এইসব অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications