হিমাচল প্রদেশের বিপর্যয়ের কারণ মাংস খাওয়া, পড়ুয়াদের তাই নিরামিষ খাওয়ার পরামর্শ IIT মাণ্ডির ডিরেক্টরের
লাগাতার বর্ষণে বিধ্বস্ত হিমাচল প্রদেশে। মেঘভাঙা বৃষ্টি থেকে শুরু করে জায়গায় জায়গায় ধস নেমেছে হিমাচল প্রদেশে। একাধিক মানুষের মৃত্যু হয়েছে। হিমাচল প্রদেশের এই পরিস্থিতির জন্য নাকি দায়ী মাংস ভক্ষণ। মানুষ দেদারে যেভাবে মাংস খাচ্ছেন তার কারণেই এই বিপর্যয় নেমে এসেছে হিমালচল প্রদেশে।
সেকারণে ছাত্রদের তিনি নিরামিষ খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন। উত্তরপ্রদেশে দেদারে চলছে মাংস ভক্ষণ। তার জন্য প্রাণি হত্যা করা হচ্ছে। তার প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি। প্রকৃতির সঙ্গে তাদের যোগ রয়েছে। সেকারণেই হিমাচল প্রদেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এমনই দাবি করেছেন আইআইটি মাণ্ডির ডিরেক্টর।

যদিও আইআইটিক ডিরেক্টরে এই ধরনের বিতর্কিত মন্তব্য এই প্রথম নয়। কয়েক মাস আগে তিনি দাবি করেছিলেন মন্ত্র পাঠ করে তিনি তাঁর বন্ধুর বাড়ি থেকে ভুত তাড়িয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য গত মাসে ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল হিমাচল প্রদেশ। বর্ষার প্রবল বর্ষণে যাকে বলে বিধ্বস্ত পরিস্থিতি। হিমাচল প্রদেশের মাণ্ডি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
কেন্দ্রের কাছে জাতীয় বিপর্যয় ঘোষণার আবেদন জানিয়েছিলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী। কারণ রাজ্যে সিংহভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রাকৃতিক বিপর্যয়ে। ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল হিমাচল প্রদেশের সিমলা, মাণ্ডি, বিলাসপুর সহ একাধিক এলাকা। অসংখ্য মানুষ মারা গিয়েছেন এই বিধ্বংসী বিপর্যয়ে।












Click it and Unblock the Notifications