বিচারপতি নিয়োগে সুপারিশ করা নাম উপেক্ষা! কেন্দ্রের অবস্থান নিয়ে উদ্বেগপ্রকাশ সুপ্রিম কোর্টের কলেজিয়ামের
বিচারপতি নিয়োগ নিয়ে কেন্দ্রের অবস্থানে উদ্বেগপ্রকাশ সুপ্রিম কোর্টের কলেজিয়ামের। এক্ষেত্রে কলেজিয়ামের সুপারিশ করা নান আটকে রাখা কিংবা উপেক্ষা করার মতো ঘটনা ঘটেছে। কলেজিয়ামের তরফে সুপারিশকরা নামগুলির ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন কলেজিয়ামের তরফে বলা হয়েছে, সুপারিশ করা ব্যক্তিদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা উচিত। ২১ মার্চ কলেজিয়ামের তরফে উদ্বেগপ্রকাশ করা হয়েছে। যেখানে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের জন্য চার জেলা জজের নাম সুপারিশ করা হয়েছিল। বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এবং বিচারপতি কেএম জোসেফের নেতৃত্বে গঠিত কলেজিয়াম আর শক্তিভেল, পি ঘানাবল, চিন্নাস্বামী কুমারাপ্পান এবং কে রাজশেখরের নাম সুপারিশ করেছিল।
সুপ্রিম কোর্টের কলেজিয়াম ২০২৩-এর ১৭ জানুয়ারির রেজোলিউশনে মাদ্রাজ হাইকোর্টের অ্যাডভোকেট রামস্বামী নীলাকন্দনকে বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করেছিল। ২০২৩-এর ৩১ মার্চের নিরিখে কে রাজশেখর এবং রামস্বামী নীলাকন্দনের বয়স যথাক্রমে ৪৭.০৯ এবং ৪৮.০৭ বছর।
রামস্বামী নীলাকন্দনকে সময়ের আগেই সুপারিশ করা হয়েছে এবং রাজশেখকে নিযুক্ত করার আগেই তাঁকে নিয়োগ করতে হবে। তা না হলে নীলাকন্দনের চেয়ে ছোট বিচার বিভাগীয় কর্তা রাজশেখর সিনিয়র অবস্থান পাবেন। কলেজিয়ামের তরফে বলা হয়েছে, নীলাকন্দনের নিয়োগের পরেই রাজশেখরের নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া উচিত।
পুনরাবৃত্তি করা নাম-সহ যে নামগুলি আগে সুপারিশ করা হয়েছিল, সেগুলিকে আটকে রাখা কিংবা উপেক্ষা করা উচিত নয়, কেননা সেক্ষেত্রে সিনিয়রটি ব্যাহত হবে। এটি গুরুতর উদ্বেগের বিষয় বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম।












Click it and Unblock the Notifications