ভারত এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি, বিতর্কের মুখে দাঁড়িয়ে সাফ জবাব আইসিএমআর-র

ভারত এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি, বিতর্কের মুখে দাঁড়িয়ে সাফ জবাব আইসিএমআর-র

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা তিন লক্ষের গণ্ডি পার করা এখন শুধু সময়ের অপেক্ষা। বৃহঃষ্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৮৭ হাজার ৬৭৯। কিন্তু এমতাবস্থায় দাঁড়িয়ে আইসিএমআর-র স্পষ্ট বক্তব্য এখনও গোষ্ঠী সংক্রমণ শুরুই হয়নি ভারতে।

এখনও গোষ্ঠী সংক্রমণ শুরুই হয়নি ভারতে, মত আইসিএমআর-র

এখনও গোষ্ঠী সংক্রমণ শুরুই হয়নি ভারতে, মত আইসিএমআর-র

বৃহস্পতিবার ইন্ডিয়ান মেডিকেল রিসার্চ কাউন্সিলের ডাইরেক্টর জেনারেল বলরাম ভার্গব স্পষ্ট করে জানান ভারতে এখনও গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে পৌঁছায়নি। তার কথায় দেশের মোট জনসংখ্যার নিরিখে করোনা সংক্রমণ নিতান্তই অনেক কম। এখান থেকেই বোঝা যায় ভারতে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরুই হয়নি।

 জারি রয়েছে বিতর্ক

জারি রয়েছে বিতর্ক

যদিও দেশের একটা বড় অংশের মহামারি বিশেষজ্ঞ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন এপ্রিল থেকেই গোটা দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয় গেছে। সরকারের অপব্যাখা ও ভ্রান্ত ধারণার জেরে দেশে করোনার প্রাদুর্ভাব প্রতিরোধ আরও কঠিন হয়ে উঠছে বলে তাদের মত। যার জেরে করোনা টেস্টও অনেকটাই সীমিত পরিমাণে হচ্ছে।

গোষ্ঠী সংক্রমণ অস্বীকার একগুঁয়েমিকেই সামনে আনে

গোষ্ঠী সংক্রমণ অস্বীকার একগুঁয়েমিকেই সামনে আনে

বিশেষজ্ঞদের মতে গোষ্ঠী সংক্রমণ এমন একটি পর্যায় যেখানে অনেক ক্ষেত্রেই সংক্রমণের মূল উৎস অজানা থেকে যায়। এই প্রসঙ্গে জাতীয় স্বাস্থ্য সিস্টেম রিসোর্স কেন্দ্রের প্রাক্তন পরিচালক ডঃ টি সুন্দরারামান বলছেন, "গোষ্ঠী সংক্রমণ অস্বীকার করা কার্যত সরকারের একগুঁয়েমিকেই সামনে আনে। আপনার যদি কোনও অঞ্চলের সম্পূর্ণ সিলিংয়ের প্রয়োজন হয় তবে এটি ইঙ্গিত দেয় যে আপনি সংক্রমণের উৎস সম্পর্কে নিশ্চিত নন"।

আগাম সতর্কতার কথা বলেন বলরাম ভার্গব

আগাম সতর্কতার কথা বলেন বলরাম ভার্গব

এদিকে এই বিতর্কের মাঝেও বৃহঃষ্পতিবার স্বাস্থ্য মন্ত্রক ও নীতি আয়োগের প্রতিনিধিদের সঙ্গে একটি মিলিত সাংবাদিক বৈঠকের সময় ভারতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি বলে মত প্রকাশ করেন আইসিএমআর প্রধান। যদিও গোষ্ঠী সংক্রমণ রুখতে আগাম সতর্কতার বিষয়েও আলোকপাত করতে দেখা যায় বলরাম ভার্গবকে। করোনা পরীক্ষা, ট্র্যাকিং, কোয়ারেন্টাইন ও কন্টেইনমেন্ট ব্যবস্থাকেও আরও জোরদার করার কথা বলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+