দ্বিতীয় মোদী সরকারের আমলে শোচনীয় হাল বিজেপি শাসিত রাজ্যগুলির পারফরম্যান্স, সমীক্ষা রিপোর্ট
মোদীর ২য় মেয়াদে শোচনীয় হাল বিজেপি শাসিত রাজ্যগুলির পারফরমেন্সে, সমীক্ষা রিপোর্ট
২০১৯-এর লোকসভা নির্বাচনে বড় সাফল্য পেলেও তারপরেই হওয়া নির্বাচনে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড হাতছাড়া হয়েছে বিজেপির। সমীক্ষায় উঠে আসছে বিজেপি শাসিত কিংবা জোট শাসিত রাজ্যের করুণ অবস্থা। আইএএনএস-সি ভোটারের স্টেট অফ দ্য নেশন রিপাবলিক ডে সমীক্ষায় দেখা যাচ্ছে যে পাঁচটি রাজ্য সরকারের কাজ সব থেকে খারাপ। তার মধ্যে রয়েছে, বিজেপি কিংবা এনডিএ জোট শাসিত ৪ টি রাজ্য।

সব থেকে খারাপ গোয়া
এই মুহুর্তে সব থেকে খারাপ অবস্থা বিজেপি শাসিত গোয়ার। সমীক্ষায় ৬২.৮ শতাংশ মানুষ সরকারের কাজ নিয়ে সন্তুষ্ট নন। মাত্র ৪ শতাংশ মানুষ মনে করছেন রাজ্য সরকার খুব ভাল কাজ করেছে।

খারাপ অবস্থা উত্তর পূর্বের রাজ্যগুলির
বিজেপি কিংবা জোট শাসিত যেসব রাজ্য সরকারগুলির কাজ খারাপ, সেই তালিকায় গোয়ার পরেই রয়েছে উত্তর পূর্বের একাধিক রাজ্য। সমীক্ষায় কেউই এখানে বলেননি যে তাঁরা সরকারগুলির কাজে সন্তুষ্ট। গড়ে ৪১.২ শতাংশ মানুষ জানিয়েছেন, সরকারের কাজ কিছুটা হলেও সন্তোষজনক। বিপক্ষে ৫৮.৮ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা সন্তুষ্ট নন।

তালিকায় রয়েছে হরিয়ানা, তামিলনাড়ু
কাজের নিরিখে সরকার খারাপ-এর তালিকায় রয়েছে হরিয়ানা, তামিলনাড়ুও। হরিয়ানায় বিজেপির নেতৃত্বে সরকার চলছে। অন্যদিকে এআইএডিএমকে সরকার রয়েছে তামিলনাড়ুতে। যাদের স্থান সমীক্ষায় কংগ্রেস শাসিত পঞ্জাবের নিচে। যেখানে সমীক্ষায় অংশ নেওয়া ১৭.১ শতাংশ মানুষ পঞ্জাব সরকারের কাজে সন্তুষ্ট নন, সেখানে হরিয়ানায় ৯.১ এবং তামিলনাড়ুতে ১ শতাংশ মানুষ মনে করেন, রাজ্য সরকারের কাজ ভাল নয়।

সন্তুষ্ট ওড়িশা, হিমাচল, ঝাড়খণ্ডের বেশিরভাগ মানুষ
অন্যদিকে ওড়িশা, হিমাচল প্রদেশ এবং ঝাড়খণ্ডের বেশিরভাগ মানুষ তাদের রাজ্য সরকারগুলির কাজে সন্তুষ্ট। যেখানে বিজেপি শাসিত ওড়িশার ৮০ শতাংশ মানুষ মনে করেন তাদের রাজ্য সরকার ভাল কাজ করছে, সেখানে ৭৭.১ শতাংশ হিমাচল প্রদেশবাসী মনে করেন সরকারের কাজ ভাল। সম্প্রতি নির্বাচন হওয়া ঝাড়খণ্ডের ৬৯.২ শতাংশ মানুষ মনে করেন সরকারের কাজ উৎসাহব্যাঞ্জক।












Click it and Unblock the Notifications