'আমি আম্মার উত্তরাধিকারী', জয়ললিতার কেন্দ্রে উপনির্বাচনে বাজিমাত করে বললেন দিনাকরণ
দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ডিএমকে ও এআইডিএমকে র মধ্যে এই আসন দখলের মধ্যেই নির্দল হয়ে দাঁড়িয়ে বাজি জিতে নিলেন শশীকলা নটরাজনের ভাইপো দিনাকরণ
তামিলনাড়ুর প্রয়াত মুখ্য়মন্ত্রী জয়ললিতার কেন্দ্র চেন্নাইয়ের আর কে নগর উপনির্বাচন ঘিরে টান টান উত্তেজনা ছিল দক্ষিণী রাজনীতির। দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ডিএমকে ও এআইডিএমকে র মধ্যে এই আসন দখলের মধ্যেই নির্দল হয়ে দাঁড়িয়ে বাজি জিতে নিলেন শশীকলা নটরাজনের ভাইপো দিনাকরণ । উল্লেখ্য, জয়ললিতা ঘনিষ্ঠ এই শশীকলাই দুর্নীতির দায়ে জেল বন্দি হন।

এদিকে, আরকে নগরের উপনির্বাচনে প্রায় ৭৬ হাজার ভোট নিয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন নির্দল প্রার্থী টিটিভি দিনাকরণ। আর তা করতেই জয়ের দাবিদার হয়ে যান তিনি। বহু পেছনে পড়ে যায় এআইএডিএমকে-র প্রার্থী ই মধুসূদনান, ডিএমক-র প্রার্থী মারুথু গণেশ। এদিকে, যুযুধান দুই রাজনৈতিক প্রতিপক্ষকে হারিয়ে দিনাকরণ শিবির ভোটগণনার পঞ্চম রাউন্ডের শেষেই উচ্ছাসে ফেটে পড়ে। দিনাকরণ নিজে জানা, 'তামিনলাড়ুর মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটেছে আরকে নগর উপনির্বাচনে। মানুষ আমাকেই চায় আম্মা(জয়ললিতা)র উত্তরাধিকারী হিসাবে।'
তিনি আরও জানান, 'প্রতীক মুখ্য বিষয় নয়, প্রার্থীই গুরুত্বপূর্ণ। ' উল্লেখ্য, দিনাকরণের প্রতি চিহ্ন নিয়েও নির্বাচন কমিশনে বেশ কিছু ডামাডোল হয়। 'প্রেসার কুকার 'চিহ্নে দাঁড়ান দিনাকরণ। আর সেই প্রেসার কুকারের সিটিতেই এখন ছাড়খার ডিএমকে-এডিএমকে শিবির। দিনাকরণ শিবিরের উচ্ছাসের পাশাপাশি , তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পলানীস্বামী এবং উপমুখ্যমন্ত্রী পনীরসেলভমের শিবিরে হতাশা গ্রাস করতে থাকে। প্রসঙ্গত , বহু অপেক্ষআর পর দিনাকরণের জয় তামিল রাজনীতিতে বেশ প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications