তিনি চিন্তিত দেশের অর্থনীতি নিয়ে! ফাইভ পার্সেন্টের পর ফের কটাক্ষ চিদাম্বরমের
তিনি চিন্তিত দেশের অর্থনীতি নিয়ে। এদিন বিকেলে তিহার জেলে যাওয়ার আগে কেন্দ্রের উদ্দেশে এমনটাই কটাক্ষ করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম।
তিনি চিন্তিত দেশের অর্থনীতি নিয়ে। এদিন বিকেলে তিহার জেলে যাওয়ার আগে কেন্দ্রের উদ্দেশে এমনটাই কটাক্ষ করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। এই সপ্তাহের শুরুতে শুনানির মাঝেও তিনি মোদী সরকারের উদ্দেশে কটাক্ষ করে বলেছিলেন ফাইভ পার্সেন্ট।

এদিন শুনানিতে বিশেষ বিচারক অজয় কুমার কুহার ঘোষণা করেন ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চিদাম্বরমকে তিহারে থাকতে হবে। কোন সংস্থা চিদাম্বরমকে তিহারে নিয়ে যাবে, তার সমাধান
হওয়ার মধ্যেই চিদাম্বরমের কাছে পৌঁছে গিয়েছিলেন সাংবাদিকরা। সেখানেই তিনি বলেন, দেশের অর্থনীতি নিয়ে চিন্তিত।
মঙ্গলবার চিদাম্বরমের সিবিআই হেফাজতের মেয়াদ বাড়ানো হয়। এপ্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চিদাম্বরম হাত তুলে বলেন ফাইভ পার্সেন্ট। এরপরেই নিজেই জিজ্ঞাসা করেন এই ফাইভ
পার্সেন্ট কী। এক সাংবাদিক সেই সময় পাল্টা প্রশ্ন করেন জিডিপি?












Click it and Unblock the Notifications