হায়দ্রাবাদ : ডাস্টার দিয়ে শিক্ষকের মারের চোটে জটিল অস্ত্রোপচার ছাত্রের মস্তিষ্কে!
শিক্ষকের দাবি মতো জরিমানা ভরতে পারেনি দশম শ্রেণীর ছাত্র। তাই ডাস্টার দিয়ে শিক্ষক তাকে এমন মার মারেন যে ছাত্রটি অজ্ঞান হয়ে যান। শুধু তাই নয়, ছাত্রের মস্তিষ্কে করাতে হল জটিল অস্ত্রোপচারও।
হায়দ্রাবাদ, ২৭ অক্টোবর : শিক্ষকের দাবি মতো জরিমানা ভরতে পারেনি দশম শ্রেণীর ছাত্র। তাই ডাস্টার দিয়ে শিক্ষক তাকে এমন মার মারেন যে ছাত্রটি অজ্ঞান হয়ে যান। শুধু তাই নয়, ছাত্রের মস্তিষ্কে করাতে হল জটিল অস্ত্রোপচারও। [শিক্ষিকার পরনে সালোয়ার কামিজ, ধুন্ধুমার হাওড়ার স্কুলে, বন্ধ পঠনপাঠন]
ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদে। রাজধানী স্কুলের দশম শ্রেণীর ছাত্র সুরেশ কুমার। তিনদিন স্কুলে অনুপস্থিত থাকায় শিক্ষক সুরেশকে ১০০ টাকা জরিমানার শাস্তি দেয়। [ক্লাসে বেঞ্চ ফেলার শাস্তি গলা টিপে! শিক্ষকের মারে হাসপাতালে চতুর্থ শ্রেণির ছাত্রী]

সুরেশ জরিমানা দিতে না পারায় মেজাজ হারান অভিযুক্ত শিক্ষক। এরপর ডাস্টার হাতে তুলে সুরেশের মাথায় আঘাত করেন। এরপরেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় সুরেশ। [স্কুলের মধ্যেই নবম শ্রেণির ছাত্রীকে একাধিকবার ধর্ষণ শিক্ষকের!]
স্কুলের তরফ থেকে খবর দেওয়া হলে সুরেশের পরিবারের লোকজন ছুটে আসে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, সুরেশের মস্তিষ্কে রক্তজমাট বেঁধে গিয়েছে। তৎক্ষণাৎ অস্ত্রোপচার না করলে গুরুতর সমস্যা হতে পারে। এরপরই সুরেশের অস্ত্রোপচার হয়। [দশম শ্রেণীর ছাত্রদের দিয়ে পা টিপিয়ে সাসপেন্ড শিক্ষক!]
অভিযুক্তি শিক্ষকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনা হয়েছে। যদিও মানবাধিকার কর্মী ও সমাজকর্মীর একাংশ মনে করছেন ওই শিক্ষকের বিরুদ্ধে হত্যার চেষ্টার মামলা রুজু করা উচিত। স্কুলের স্বীকৃতিও ছিনিয়ে নেওয়া উচিত।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications