স্বামী ডিম খেতে দিচ্ছেন না,পরকীয়ার দিকে ঝুঁকে চরম প্রতিশোধ স্ত্রীর ! শেষে কী ঘটল জানেন
স্বামী-স্ত্রীর মধ্যে মনকষাকষি হয়না এমন দাম্পত্য সচরাচর দেখা যায় না! কথায় বলে, গভীর ঝগড়া গভীর প্রেমের প্রকাশ। আর সেই বিরাগের পর অনুরাগের ছোঁয়া দাম্পত্যে আসলে , তাার স্বাদ অনেকটাই মিষ্টি হয়। এবার আসা যাক খবরে! খবর..উত্তর প্রদেশের গোরক্ষপুরের এক দম্পতির মাঝে বিরাগ-মান-অভিমান-রাগের কারণ হয়ে উঠেছে ডিম!

উত্তর প্রদেশের গোরক্ষপুরের ক্যাম্পেরগঞ্জের বাসিন্দা এক মহিলাকে ঘিরে ঘটনার সূত্রপাত। তাঁর দাবি, মহিলাকে তাঁর স্বামী কিছুতেই ডিম খেতে দেন না। আর তার জন্যই স্বামীকে আর ভালো লাগছেনা তাঁর। শেষে ,স্বামীর ডিম বিদ্বেষের চোটে পর-পুরুষের দিকে মন মজতে শুরু করে ওই মহিলার। একটা সময়, ৪ মাসের জন্য বাড়ি ছেড়ে চলে যান এই মহিলা। পরকীয়া প্রেমিকের সঙ্গে শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান তিনি। আর ফিরে এসেই তিনি জানিয়ে দেন , যেহেতু স্বামী ডিম খেতে দেননা সেহেতু তিনি স্বামীর সঙ্গে থাকবে না।
জানা গিয়েছে, কয়েকদিন আগে বাড়িতে ফিরেই ওই মহিলার সঙ্গে তাঁর স্বমীর তুমুল ঝামেলা হয়। চলে কথাকাটাকাটি। এমন পরিস্থিতিতে মহিলাকে ফের ডিম খেতে মানা করেন তাঁর স্বামী। এরপরই বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন ওই মহিলা।












Click it and Unblock the Notifications