Jammu And Kashmir: ভোটের আগে তপ্ত ভূস্বর্গ, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
সামনেই বিধানসভা ভোট ভূস্বর্গে। যত ভোটের দিন এগিয়ে আসছে তত উত্তেজনা বাড়ছে ভূস্বর্গে। কয়েকদিন আগে সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছিল পাক সেনা। তাতে এক জওয়ান আহত হয়েছিলেন। এবার সীমান্তে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি ১০ ফুটের গর্ত থেকে এই অস্ত্রগুলি উদ্ধার করে সেনাবাহিনী। কোন পরিকল্পনায় অস্ত্রগুলি এই ১০ ফুট গর্তের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে সেনা।
সূত্রের খবর ভোটের আগে কাশ্মীরে আতঙ্ক তৈরি করতেই এই অস্ত্রগুলি সীমান্তে মজুত করা হচ্ছিল। গত কয়েক মাসে সীমান্তে জঙ্গি তৎপরতা বেড়ে গিয়েছে। কয়েক সপ্তাহ আগেই কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। একাধিক সেনা ছাউনিতে গত কয়েকমাস ধরে জঙ্গি হামলা চলছে। জম্মু ও কাশ্মীরের কিরেন সেক্টরে জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করেছেন।

যে অস্ত্রগুলি উদ্ধার হয়েছে তাতে বড় কোনও হামলার ছক কষছে জঙ্গিরা এমনই মনে করছে সেনা। একে-৪৭ থেকে শুরু করে চিনা গ্রেনেড, ১২ বোরের শট গান, ডিটোনেটর, কোর্ডেক্স, আরপিজি আরডিএস, একে ম্যাগ, একে আরডিএস্ক সহ একাধিক অত্যাধুনিক অস্ত্র উদ্ধার হয়েছে।
আরও অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে এই খবর গোপন সূত্রে খবর পেয়ে আখনুর সেক্টর এবং কিরেন সেক্টরে তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে সেনাবাহিনী। জঙ্গিরা ভোটের আগে সন্ত্রাস ছড়ানোর পরিকল্পনা করছে বলে জানতে পেরেছে সেনাবাহিনী। সেকারণে একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। কয়েকদিন আগে সেনাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে এক পাক নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য ৩৭০ ধারা বাতিলের পর এই প্রথম বিধানসভা নির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মীরে। এর আগে প্রতিবার বিধানসভা নির্বাচনে প্রবল অশান্তি হয়েছে সেখানে। জঙ্গিরা নির্বাচন করাতে দেয়নি। ৩৭০ ধারা বাতিলের পর কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় কাশ্মীরকে। আলাদা করে দেওয়া হয় লাদাখকে। এই প্রথম কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে বিধানসভা ভোট হচ্ছে কাশ্মীরে। লোকসভা ভোটে সর্বাধিক ভোটদান হয়েছে কাশ্মীরে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications