কেমন দেখতে হবে অযোধ্যায় পরিকল্পিত রাম মন্দির, একাধিক নকশা প্রকাশ করল সরকার
কেমন দেখতে হবে, পরিকল্পিত রাম মন্দির, তার নকশা প্রকাশ করল সরকার। এদিন সকালে প্রধানমন্ত্রী রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তবে আগেই জানানো হয়েছিল, অযোধ্যায় যে রামমন্দির তৈরি হতে যাচ্ছে, ত
কেমন দেখতে হবে, পরিকল্পিত রাম মন্দির, তার নকশা প্রকাশ করল সরকার। এদিন সকালে প্রধানমন্ত্রী রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তবে আগেই জানানো হয়েছিল, অযোধ্যায় যে রামমন্দির তৈরি হতে যাচ্ছে, তা আগের প্রস্তাবের থেকে অনেকটাই বড় করা হচ্ছে।

মিল নেই নয়ের দশকের পরিকাঠামোর সঙ্গে
অনেক বেশি পূণ্যার্থীকে স্থান করে দিতে রামমন্দিরের আগেকার পরিকল্পিত কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট বিষয়টিতে অনুমোদন দিয়েছে। রাম মন্দির তৈরি করতে এই শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট গঠন করা হয়েছে। নতুন কাঠামোর প্রায় একলক্ষ পূর্ণ্যার্থীকে মন্দিরের ভিতরে স্থান দেওয়া যাবে। সব মিলিয়ে বলতে গেলে নয়ের দশকে যে পরিকাঠামোর কথা চিন্তু করা হয়েছিল, তার সঙ্গে বর্তমান পরিকাঠামোর কোনও মিল নেই।

থাকবে মোট ৫ টি গম্বুজ
অযোধ্যার হনুমানগড়ি মন্দিরের পুরোহিত মোহান্ত রাজু দাস জানিয়েছেন, মন্দিরে পরিকল্পিত পরিকাঠামোর আরও তিনটি নতুন গম্বুজ যুক্ত করা হবে। সব মিলিয়ে ৫ টি গম্বুজ। মন্দির হবে ৩ তলা বিশিষ্ট। জয়পুরের গোলাপি পাথর দিয়ে মন্দির তৈরি করা হবে।

উচ্চতায় ১৬১ ফুট
মন্দিরের প্রধান আর্কিটেক্ট সি সোমপুরার পুত্র নিখিল সোমপুরা জানিয়েছেন, মন্দিরের উচ্চতা হবে ১৬১ ফুট। প্রায় ত্রিশ বছর আগে করা ডিজাইনের থেকে উচ্চতায় ২০ ফুট বেশি। লম্বায় হবে ৩৬০ ফুট ও চওড়ায় হবে ২৩৫ ফুট। ২.৭৭ একর জায়গা জুড়ে তৈরি হবে মন্দির।
রামমন্দির নির্মান কার্যশালার ম্যানেজার অন্নুভাই সোমপুরা আগেই জানিয়েছিলেন, পাথর ও কাঠ ছাড়াও সোনা, রুপো ও তামার কারুকার্য করা থাকবে মন্দিরে। মন্দির প্রধান প্রবেশপথে সোনা ও রুপোর কারুকার্য করা থাকবে। মন্দিরের প্রতি ফ্লোরেই থাকবে রাম দরবার।

ভূমি পুজোয় প্রধানমন্ত্রী
৫ অগাস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমি পুজোয় অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে হনুমানগড়ি মন্দিরে প্রার্থনা করবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় দিল্লি থেকে রওনা হয়ে লখনৌ হয়ে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন মোদী।












Click it and Unblock the Notifications